বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে।’ আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মিলতে পারে।

এর আগে ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীন থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সারজিসের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সভায় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনোক

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া ২৬ মার্চ

৩৭ হাজার কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে সরকারি-বেসরকারি কোম্পানিগুলোর পাওনা ৩৭ হাজার ৭০ কোটি টাকা। অর্থাৎ ৩৭ হাজার ৭০ কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি। এর মধ্যে

নামাজ চলাকালে ধসে পড়ল মাদ্রাসা ভবন, নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এ ঘটনায় এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন। তবে

আল্লাহর পরে আদালতকে সম্মান করি: ট্রাইব্যুনালে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে শুনানিকালে বিএনপির এই নেতা বলেন, আল্লাহর

নিম্নমানের খাতা বিতরণে ক্ষোভ প্রতিবাদ করায় অপপ্রচারের শিকার শিক্ষক

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষান্মাসিক পরীক্ষার খাতার মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পরীক্ষার জন্য ব্যবহৃত