বদলির সময় সরকারি বাসার দরজা-জানালা খুলে নিলেন গণপূর্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি বাসার দরজা-জানালা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বদলির সময় তিনি এসব খুলে নেওয়ায় কোয়ার্টারটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

অভিযুক্ত কর্মকর্তা ইব্রাহিম বিশ্বাস বর্তমানে রাঙামাটিতে কর্মরত। ছয় মাস আগে তিনি পাবনা থেকে বদলি হন।

স্থানীয় সূত্র ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একতলা কোয়ার্টারটি দীর্ঘদিন খালি পড়ে ছিল। ইব্রাহিম বিশ্বাস পাবনায় কর্মরত অবস্থায় নিজ উদ্যোগে কিছু সংস্কার ও রঙের কাজ করে সেখানে ওঠেন। পরবর্তীতে বদলি হলে তিনি সরকারি বাসা ছেড়ে যাওয়ার সময় কিছু আসবাবপত্রসহ দরজা-জানালা খুলে নিয়ে যান।

ইব্রাহিম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “ওটা পরিত্যক্ত বাসা ছিল। দরজা-জানালা খুলে রাখা হয়েছে, প্রয়োজনে আবার লাগানো হবে।”

মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ভবনটির অবকাঠামো অক্ষত থাকলেও দরজা-জানালা নেই; ভেতরটা পুরো ফাঁকা।

গণপূর্ত বিভাগের কয়েকজন কর্মচারীর দাবি, ইব্রাহিম বিশ্বাস কোয়ার্টারে ওঠার সময় কিছু মেরামতের কাজ করেছিলেন। খরচের অর্থ না পেয়ে তিনি ক্ষুব্ধ হন এবং বদলির সময় দরজা-জানালা খুলে নিয়ে যান। এতে ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ইছামতী নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি ও শিক্ষক মাহবুবুল আলম বলেন, সরকারি সম্পদে ব্যক্তিগত খরচ করা গেলেও তা নিয়ে যাওয়ার কোনো বিধান নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ বি এম ফজলুর রহমান বলেন, সরকারি সম্পদ জনগণের সম্পদ। একজন সরকারি কর্মকর্তার এমন দায়িত্বহীন আচরণ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বলেন, “কোয়ার্টারটি পরিত্যক্ত ছিল। ইব্রাহিম বিশ্বাস যেসব জিনিস নিয়ে গেছেন, সেগুলো দ্রুত পুনঃস্থাপন করা হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজার ওপর ‘অনৈতিক যুদ্ধ’ বন্ধে ১২০০ ইসরায়েলি সেনা অফিসারের বিদ্রোহ!

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযানকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর শত শত সক্রিয় ও রিজার্ভ অফিসার। ইসরায়েলি দৈনিক Haaretz-এর

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ২৭১টি ভুয়া তথ্য প্রচারিত: রিউমর স্ক্যানার

অনলাইন ডেস্ক: ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের ২৭১টি প্রমাণ

অজ্ঞান করে লুটপাট: কামারখন্দে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আরও ১২২ জনের আপিল

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২ প্রার্থীর আপিল আবেদন জমা

৭০ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা 

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরকার গঠনের পর থেকেই নির্বাচন আগে নাকি

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তত ১০টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত