বড়াল নদে ভোরের অভিযান, ধ্বংস ১৭টি চায়না দুয়ারি রিং জাল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে চালানো হয়েছে ভোরের বিশেষ অভিযান। শুক্রবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত জামনগর ইউনিয়নের জালালপুর ঘাট থেকে বাশবাড়িয়া ঘাট পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে পাতা ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনা এস. এম. মাহমুদুল হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস. বি. সাত্তার, পুলিশ বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।অভিযান শেষে অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন,

“সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের নদ-নদীতে অবৈধ মাছ ধরার যন্ত্রপাতি নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। চায়না দুয়ারি রিং জাল নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। তাই কাউকে ছাড় দেওয়া হবে না। বাগাতিপাড়ায় এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন,“চায়না দুয়ারি রিং জাল একটি নিষিদ্ধ ও পরিবেশ বিধ্বংসী জাল, যা পানির নিচে বসিয়ে মাছের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে। এতে ছোট মাছ ও ডিমওয়ালা মা মাছ ধ্বংস হয়ে যায়, যা দেশীয় মাছের উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলে। তাই এই জাল ব্যবহারে শাস্তিযোগ্য অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা স্থানীয় মৎস্যজীবীদের সচেতন করেও চলছি।”মৎস্য কর্মকর্তা আরও জানান, নদী রক্ষা ও মাছের প্রাকৃতিক উৎপাদন টিকিয়ে রাখতে নিয়মিত অভিযান এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এখনই রাজনীতিতে আসছেন না ডা. জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর গত ৬ মে দেশে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ওইদিন

সিরাজগঞ্জে ভেজাল শুভর কারখানায় লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা এলাকায় লাইসেন্স ছাড়াই পুষ্টি ভূষি উৎপাদন এবং ভেজাল ও মিথ্যা তথ্যসম্বলিত মোড়ক ব্যবহার করে বাজারজাত করার

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির

ইসরায়েলি হামলা ইরানের ব্যাপক দুর্বলতা প্রকাশ করেছে

অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় ইরানের অভ্যন্তরে ব্যাপক দুর্বলতা উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ইসলামি প্রজাতন্ত্রটির সামরিক ও কৌশলগত প্রতিরক্ষার জন্য একটি ‘অস্তিত্ব