বঙ্গোপসাগরে ৫ দিন ভেসে জীবিত ফিরলেন বাঁশখালীর ১৫ জেলে, নিখোঁজ ৪

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলাবাজার জেটিঘাট থেকে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে যায়। পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বাঁশখালীর তরুণ জেলে মো. মোরশেদুল ইসলাম (১৭)। জীবিত উদ্ধার হয় আরও ১৪ জন।

গত শুক্রবার (১৫ আগস্ট) রাতের বেলায় বাংলাবাজার এলাকার জমির কোম্পানীর মালিকানাধীন এফবি আল্লাহর দান নামের একটি ফিশিং বোট ১৯ জন মাঝি-মাল্লাসহ সমুদ্রে যায়। টানা তিনদিন মাছ শিকারের পর সোমবার (১৮ আগস্ট) ফেরার পথে ঝড়ো হাওয়ায় বোটটি মহিপুরের কাছাকাছি বঙ্গোপসাগরে ডুবে যায়। প্রায় ১০০ মণ মাছ বোঝাই ছিল ওই ট্রলারে।

বোটডুবির পর ১৫ জন জেলেকে বিভিন্ন ফিশিং বোট উদ্ধার করে তীরে নিয়ে আসলেও নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়েছে, আর চিকিৎসাধীন আছেন দুইজন।

সাগরে ভেসে থাকা অবস্থায় বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে পায়রা সমুদ্রবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান ভাসমান অবস্থায় মোরশেদকে দেখতে পান। পরে তাকে এফবি বায়েজিদ ট্রলারে তুলে আনা হয়।

উদ্ধারকৃত মোরশেদ জানান, “আমরা ১৯ জন একসাথে ছিলাম। হঠাৎ ঝড়ো হাওয়ায় ট্রলারটি ডুবে যায়। এরপর আর কিছু মনে নেই।” কথা বলতে বলতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। বর্তমানে তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

উদ্ধারকারী জেলে সিরাজ বলেন, “তাকে যখন আমরা পাই তখন তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন। গরম কাপড়ে ঢেকে রেখে তেল মালিশ করি, এরপর ধীরে ধীরে সুস্থ হন। নাম-ঠিকানা বলার পর আবার অজ্ঞান হয়ে পড়েন।”

এদিকে নিখোঁজ ৪ জেলেকে উদ্ধারে কোস্টগার্ড কাজ করছে বলে জানিয়েছেন এফবি আল্লাহর দান ফিশিং বোটের মালিক জমির কোম্পানী। নিখোঁজরা বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকার বাসিন্দা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪ শর্ত পূরণ হলে ফিরতে পারবে আওয়ামী লীগ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের সূচনালগ্ন থেকে রাজনীতিতে প্রভাবশালী দল আওয়ামী লীগ বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটি নতুন করে

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট ঢাকায় না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে ডাকাতির সময় পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার

এপ্রিল–জুন প্রান্তিকে এফডিআই প্রবাহ কমেছে ৬১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল–জুন প্রান্তিকে বাংলাদেশের নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৬১ দশমিক ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক ঋণ

নিমগাছীতে ৩২ তম শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠানে নীলা কীর্তনেন শেষ দিন অনুষ্ঠিত হয়েছে

লুৎফর রহমান: সিরাজগঞ্জের নিমগাছিতে ৩২ তম শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ দিনে প্রধান অতিথি বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার। আজ ৭ ফেব্রুয়ারী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের চেয়ে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও ভুটানকে পেছনে ফেলেছে। এবারও বাংলাদেশে