বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনা: বাঁশখালীর দুই জেলে নিখোঁজ, চারদিনেও খোঁজ মেলেনি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুই জেলে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। বড় জাহাজের ধাক্কায় ট্রলার উল্টে যাওয়ার এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজরা হলেন: মো. জহির মিয়া (৩৮), গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মৃত আমিন উল্লাহর পুত্র ও মেহেদি (২১), চাম্বল ইউনিয়নের জলেয়া বাপের বাড়ির কামাল মাঝির ছেলে।

গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে বাংলাবাজার জেটিঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ১০ জেলের একটি দল গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১টার দিকে কুতুবদিয়া চ্যানেল অতিক্রমকালে একটি বড় জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন জেলে সাগরে পড়ে যান। ৮ জন জেলে উদ্ধার হলেও জহির মিয়া ও মেহেদি এখনও নিখোঁজ রয়েছেন।

জহির মিয়া ছিলেন পাঁচ সন্তানের জনক। পরিবারে স্ত্রীসহ ৮ জন সদস্য রয়েছে। তিনি আবুল কাশেম নামের এক ট্রলার মালিকের অধীনে ৯ মাসের চুক্তিতে জেলে হিসেবে কাজ করতেন।

তার চাচাতো ভাই বেলাল উদ্দিন জানান: “ঘটনার পর থেকে পরিবারে আতঙ্ক ও দুশ্চিন্তা বিরাজ করছে। প্রশাসনের কাছে জোর অনুরোধ করছি, উদ্ধারে উদ্যোগ জোরদার করা হোক।”

বাংলাবাজার বোট মালিক সমিতির সভাপতি হেফাজ উদ্দিন বলেন, “বড় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবেছে। কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালালেও এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।”

অন্যদিকে, কোস্টগার্ড পূর্ব জোন কুতুবদিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত জানান, “ঘটনার চারদিন পর বিষয়টি প্রথমবারের মতো জানলাম। আমাদের কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। এখন আমরা অনুসন্ধান শুরু করেছি।”

দুর্ঘটনার প্রকৃত কারণ, উদ্ধার তৎপরতার ধীরগতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাড়া নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হিন্দু ও মুসলমানদের দাঙ্গায় উত্তপ্ত ভারতের নাগপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি

অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কোরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে নাগপুরের একাধিক এলাকা। হিন্দু ও

কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি মারা গেছেন

অনলাইন ডেস্ক: মাত্র ৪২ বছরে মারা গেলেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ২০০২ সালের পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া

যুক্তরাষ্ট্রে সংঘর্ষে বিধ্বস্ত বিমান-হেলিকপ্টারের সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের কোনও আরোহী কেউ বেঁচে নেই। বৃহস্পতিবার স্থানীয় ইউচিটা শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।

আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

নিজস্ব প্রতিবেদক: মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া খালাস পেয়েছেন বাকি ৩ আসামি। শনিবার

এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেব

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা।বিএনপি নেতা রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের

রাজস্ব বাড়াতে গোয়েন্দা কার্যক্রমে জোর দিচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম মাসেই প্রবৃদ্ধি অর্জন করলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক