বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ঘটনায় মাগুরার ৬ জন নিখোঁজ

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে জাহাজ ডুবির ঘটনায় এখন পর্যন্ত মাগুরার ৬ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে কোনো তথ্যই নেই। তবে জেলার মহম্মদপুর উপজেলার মন্ডলগাতী, খলিসাখালি ও রঘুনাথপুর গ্রামের নিখোঁজ পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

বুধবার দুপুর ৩ টার দিকে এমভি সুলতান সানজা জাহাজটিকে পেছন থেকে অপর একটি লাইটার জাহাজ আঘাত করলে কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। ওই জাহাজটিতে কর্মরত মাগুরার মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রামের রুবেল এবং খলিসাখালী গ্রামের রবিউল ইসলাম সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়।

ডুবে যাওয়া এমভি সুলতান সানজা থেকে বেঁচে ফেরা রুবেল মাগুরার মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রামের মৃত লুলু মিয়ার ছেলে। তিনি বলেন, আমরা পাথর নিয়ে জাহাজে করে কর্ণফুলির দিকে যাচ্ছিলাম। কিন্তু পেছন থেকে অন্য একটি লাইটার জাহাজ আঘাত করে। সে সময় আমাদের জাহাজের মধ্যে মাগুরার মোট ৮ জন ছিলো। আমার সঙ্গে রবিউল কুলে উঠলেও অন্য ৬ জনের খবর পাওয়া যাচ্ছে না। তারা নিঁখোজ রয়েছে।

নিঁখোজ ওই জন মাগুরার মহম্মদপুর উপজেলার মণ্ডলগাতি গ্রামের নূরোল হোসেন মোল্যার ছেলে শিমুল ও জাহিদ, খসরু বিশ্বাসের ছেলে সুরুজ, গোলাম রসূল মোল্যার ছেলে নূর মোহাম্মদ এবং একই উপজেলার খলিসাখালি গ্রামের কামাল মোল্যার ছেলে মনির হোসেন ও বাবুখালী গ্রামের রঘুনাথপুরের আকরাম হোসেনের ছেলে নাজমুল। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

বৃহস্পতিবার বিকালে মাগুরার নিঁখোজ ওই পরিবারগুলোতে গিয়ে দেখা যায় সেখানে চলছে শোকের মাতম। ওই পরিবারের সদস্যরা ঈদের ছুটির পর চট্টগ্রামে ওই জাহাজটিতে কাজের জন্যে যায়।

মন্ডলগাতি গ্রামের নিঁখোজ শিমুল ও জাহিদের মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলেরা বুধবার সকালে মোবাইল ফোনে কথা বলে কাজে গেছে। পরে কথা বলবে জানালেও আর কথা হয়নি। এখন শুনছি তাদের জাহাজ ডুবে গেছে।

একইভাবে অন্যান্যদের পরিবারে গিয়েও দেখা যায় প্রতিটি পরিবার শোকাগ্রস্ত। তারা নিজ নিজ পরিবারের নিঁখোজ সন্তানদের সন্ধান চেয়েছেন।

এ বিষয়ে মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, জাহাজ ডুবির ঘটনায় মাগুরার কেউ সেখানে কর্মরত ছিলেন এবং তাদের নিঁখোজ কিংবা উদ্ধারের কোনো তথ্যই অফিসিয়ালি আমাদের কাছে নেই। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানকে উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও ভয়ংকর অস্ত্র দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক: সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন নথি ইঙ্গিত দেয়—রাশিয়া ইরানকে উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও সামরিক প্রযুক্তি সরবরাহ করছে, যা মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে এবং

আওয়ামী লীগের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আমীর মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই

পুরোনো চেহারায় ফিরবে আ.লীগ, যেভাবে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ফলে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরশাসকের অবসান ঘটে। হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট

যুবলীগ নেতার দাঁত ভাঙার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজকে ছেড়ে দিল পুলিশ

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে যুবলীগ নেতা হৃদয় মিয়ার দাঁত ভেঙে যাওয়ার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজ আহমেদকে

আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্যকে ‘ভুয়া’ বললেন সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট: লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, সাবের হোসেন চৌধুরী সভাপতি আর সোহেলকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত হবে আওয়ামী লীগ। এই পুনর্গঠিত

যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। ছবি: