বঙ্গবন্ধুসহ ৪০০ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক এমএনএ-এমপিএ-র মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩ জুন) রাতে এ-সংক্রান্ত অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়।

নতুন অধ্যাদেশে এদের ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। একইসঙ্গে প্রবাসী সরকারের কর্মকর্তা, স্বাধীন বাংলা বেতারের শিল্পী, প্রবাসী সংগঠক, সাংবাদিক ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদেরও ‘সহযোগী’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর আওতায় পূর্বস্বীকৃত এসব ব্যক্তির মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল হলো।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আইন মন্ত্রণালয়ের পর্যালোচনা ও উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করেন।

নতুন সংজ্ঞা অনুযায়ী, কেবল সরাসরি যুদ্ধ, প্রশিক্ষণ ও সশস্ত্র অংশগ্রহণকারী ব্যক্তিরাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।

অধ্যাদেশ অনুযায়ী, শিগগিরই হালনাগাদ করা হবে মুক্তিযোদ্ধা তালিকা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুমের মামলায় ডিজিএফআইয়ের পাঁচ সাবেক প্রধানসহ ২৮ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুমের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের সাবেক ২৮ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি

তিন মাসেরও কম সময়ের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিন মাসেরও কম সময়ের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার

পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএনের কাছে। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা

নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শাপলা কলিতে ভোট দেওয়ায় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা নারীকে দেখতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার

ফরিদপুরে মর্মান্তিক ঘটনা: শিশুর মরদেহ ও অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সদরপুরে একই পরিবারের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের একটি বাড়ি থেকে অন্তঃসত্ত্বা

ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাদরাসার নূরানী বিভাগের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকা থেকেমওই