বঙ্গবন্ধুর ছবি রেখে আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস ফটকে স্লোগান

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে ধানমণ্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে দেখা যায়।

২০০২ সাল থেকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল ভবনটি। তিন তলা ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য কক্ষ ছিল। দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র উত্তরণের অফিস। এ ছাড়া তৃতীয় তলায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত।

প্রথম দিকে ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কিনে নেওয়া হয়। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে পাশের চার তলা দুটি ভবন কিনে দলীয় সভাপতির কার্যালয়টির সম্প্রসারণ করা হয়।

সে সময় ভবন দুটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে কেনা হয়। এই দুই ভবনে দলের কেন্দ্রীয় কমিটির বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলীর নেতারা এবং কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বসতেন। এখানকার একটি কক্ষে আওয়ামী লীগের বিভিন্ন প্রকাশনা বিক্রির স্টল ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

সেদিন গণভবন দখলে নেয় উত্তেজিত জনতা। আন্দোলনকারীদের ক্ষোভের হাত থেকে রেহাই পায়নি ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু বাড়ির পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ও। সেদিন উত্তেজিত জনতা ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। প্রায় ছয় মাস পর স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবকের আশ্রয় হয় ওই পোড়া ভবন। আবার স্থানীয় কিছু লোককে ভবনটি ঘিরে পাহারা দিতে দেখা যেত।

অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর দাবির প্রেক্ষিতে গত বছর মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা ভেঙে শুক্রবার সকালে ১০-১২ জন নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা আবার চলে যান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর)

স্ত্রীর দেওয়া কিডনিতে প্রাণে বাঁচলেও পরকীয়ায় স্বামী, মামলা করলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বামীর প্রাণ বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন স্ত্রী উম্মে সাহেদীনা টুনি। তবে সেই স্বামী মোহাম্মদ তারেক সুস্থ হয়ে জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুধু

ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে: মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ইউসুফ নামের একজন দর্শক। সম্প্রতি সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘কথা’য় এ

টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি : অস্ত্র গুলির বৃহৎ চালানসহ যুবক উদ্ধার 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও এই অভিযানে ডাকাত

এপস্টেইন ফাইলের মাধ্যমে আমরা পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারাটা আবারও দেখে ফেললাম: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর এই ফাইল নিয়ে ইসলামি স্কলার শায়খ

কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামে মসজিদের এসি বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মুসল্লিদের মাঝে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের নির্দেশেই