বগুড়ায় হাসিনা-কাদেরসহ ৪০৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে ৪০৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার নয়ন মিয়া মঙ্গলবার সদর থানায় এ মামলা করেন। এজাহারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে।

বুধবার বিকালে সদর থানার এসআই জিয়াউর রহমান এ তথ্য দিয়েছেন।’

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, তার ছেলে জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হোসাইন শরিফ সঞ্চয়, তার শ্যালক শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, জেলা বিএনপির বহিষ্কৃত নেত্রী বিউটি বেগম প্রমুখ।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট আসামিরা কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা করেন। তারা গুলিবর্ষণ করলে বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার পলাশ মিয়ার ছেলে নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে লেগে গুরুতর জখম হয়। আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যান। পরবর্তীতে তিনি চিকিৎসা নেন। বর্তমানে মামলার পরিবেশ থাকায় তিনি এ মামলা করলেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত), মাহফুজ আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যরাতে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মহসিন কলেজ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আটক ছাত্রলীগ নেতা আরিফের পক্ষে থানায় তদবির করতে আসে শিবিরের

২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি, কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি ও তার বোনের দেশ ছাড়ার

ভিক্ষুকের কাছে পাওয়া গেল দুই বস্তা টাকা, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারী বা ‘পাগলী’র কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদের চাঁদা দাবির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভ্যুত্থান

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগালও

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। আজ সোমবার সকালে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের