বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: বগুড়া: বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবালকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোন সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তবে সে শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। জানা গেছে, গত শনিবার রাতে ইকবাল ও রতন শতাব্দী ফিলিং স্টেশনে রাতের শিফটে কাজ করছিল। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ইকবাল কে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলের ওপর রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা খবরটি মালিকপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানান। এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইকবালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। তাকে আটক করা গেলে এই হত্যার রহস্য উন্মোচন করা সহজ হবে। তবে ফিলিং স্টেশনের টাকাপয়সা খোয়া গেছে কি না এ ব্যাপারে এখনও নিাশ্চত হওয়া যায়নি। এ ঘটনায় সিআইডি, পিবিআই ও ডিবিসহ বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে। এদিকে এসপি বগুড়ার নির্দেশনায় ওসি ডিবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাজু কামাল ডিবি বগুড়ার নেতৃত্বে একটি চৌকস টিম ২৪ ঘন্টা পার হতে না হতেই এই হত্যাকান্ডের মুল ও একমাত্র আসামি রতনকে গাজীপুর কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকা থেকে ধরতে সক্ষম হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার

শাহজাদপুরে ৭০০ রিকশা শ্রমিককে লাইসেন্স করে দিলেন জামায়াত নেতা মিজানুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নিজ উদ্যোগে ও খরচে ৭০০ গরিব রিকশা

ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে (এনবিএফআই) খেলাপি ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ২

করপোরেট সাংবাদিকতা আটকে দিল ‘এখন’ টিভির সিকিউরিটি

ঠিকানা টিভি ডট প্রেস: ক’দিন আগে আমাদের স্মার্ট মোজো রিপোর্টার আরিফ বলল, “ভাইয়া, ‘এখন’ টিভিতে সিভি দিয়েছি। একটু দেখবেন?” বললাম, “তুষার ভাই তরুণদের আইডল। কাজ

বিদেশে সম্পদের পাহাড়, আলোচনায় লোটাস কামাল পরিবার

বিশেষ প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ

যুমনা সেতুর উপর দুর্ঘটনা, ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: যমুনা সেতুর উপর একাধিক দুর্ঘটনা, গাড়ী বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি