বগুড়ায় জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিএনপি থেকে ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার বেতগাড়ী মোড়ে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানীর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক ও বর্তমান নেতাকর্মী। তারা হলেন জেলা শ্রমিকদলের নির্বাহী সদস্য আশরাফ আলী, বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু মিস্ত্রী, ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক চান মিয়া, শ্রমিক দলের সদস্য সাজু মিয়া, বাদল, আব্দুর রহমান, মুন্না, সৈয়দ আলী সাগর ও রঞ্জু।

বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, জামায়াত নেতা সাহেব আলী, আবু সুফিয়ান পলাশ, রেজাউল করিম, রেজওয়ান, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, রবিউল ইসলাম ও জরজিস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামীই দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রকৃত শক্তি। দলমত নির্বিশেষে ইসলামপ্রেমী সবাইকে এই আন্দোলনে শরিক হতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার

বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশের’ মূল পর্বে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির। পরে বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্চে বসে সংক্ষিপ্ত

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না: তা‌রেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লি‌য়ে বিএন‌পি‌কে দ‌মি‌য়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তা‌রেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অফ ফেইমে’

রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ ও পরিচিতি সভা  

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফলাবো ফলন পড়বো দেশ গণতন্ত্রের বাংলাদেশ” এই প্রতিবাদকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

টিউলিপের পর এবার চাপের মুখে পড়তে যাচ্ছেন হাসিনার মেয়ে পুতুল

ঠিকানা টিভি ডট প্রেস: ঠিকানা টিভি ডট প্রেস: দুর্নীতি ও অর্থ আত্মাসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ

রায়গঞ্জে পূবালী ব্যাংকের চান্দাইকোনা শাখার উদ্বোধন : গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক