বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: রাজধানী বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনবাহিনী।

সকড় অবরোধকারী শিক্ষার্থীরা জানান, বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয়। এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তারা।

বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।’

এদিকে আজ বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। তাদের দাবি-আলিয়া মাদরাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান।’

এদিকে এ বিষয়ে এপিবিএন মিরপুর ইউনিটের সাব ইন্সপেক্টর বাবুল হোসেন বলেন, স্থানীয় থানা-পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় গ্রাম আদালতে ন্যায় বিচার পাচ্ছেন সাধারণ মানুষ

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে গ্রাম আদালতের কার্যক্রম। গত ৬ মাসে ইউনিয়ন পরিষদের তথ্যে মতে জানাযায় এখন পর্যন্ত মোট মামলা

চট্টগ্রাম বন্দরে কার্যকর বাড়তি মাশুল, উদ্বেগে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের উদ্বেগ ও আপত্তি উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল কার্যকর হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে বন্দরের জাহাজ, কনটেইনার ও কার্গো

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের

তেহরানে রহস্যজনক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তেজনা বিরাজ করছে ইরান-ইসরায়েল সীমান্তে। এরই মাঝে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চল এসলামশাহরে শুক্রবার রাতে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদে আগামী ২০ মে সারাদেশে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, বহুজন আটকা

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি বিদ্যালয়ে ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চার শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।