বংশাই নদীর পূন্যস্থান পূণ্যার্থীদের ঢল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের বংশাই নদীর বাসাইল কাঞ্চনপুর ইউনিয়নের সয়দামপুর গ্রামের অংশে দিনব্যাপী পূণ্যস্থান পূণ্যার্থীদের ঢল নামে। পূণ্যস্থন উপলক্ষে মেলা বসেছিল। ব্রিটিশ শাসনামল থেকে প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা পাপমোচনের আশায় সয়দামপুর পূণ্যস্থানে অংশ নিচ্ছেন। স্থানীয়দের কাছে ওই পূণ্যস্থান ঐতিহ্যবাহী ‘ডুবর মেলা’ নামে পরিচিত।

স্থানীয়রা জানায়, সনাতন ধর্মাবলম্বীরা পাপ মোচন উপলক্ষে প্রতিবছর মাঘী পূর্ণিমার ভোরে মানত ও গঙ্গাস্রান করেন। গঙ্গাস্রান করলে সারা বছরের পাপ মোচন হয়। মনের আশা ও বাসনা পূরণ হয়। এই স্রানে অংশ নিলে পূণ্য মিলে। তাই দূর-দূরান্ত থেকে লোকজন আসে গঙ্গাস্রানে অংশ নিয়ে তাদের মনের বাসনা পূরণ প্রার্থণা করেন।

সরজমিনে দেখা যায়, মেলায় জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে পূণ্যার্থীরা এসেছেন। স্রানস্থলে ভোর থেকে দুপুর পর্যন্ত স্রানাৎসব হয়। নানা বয়সী নারী-পুরুষ ও কিশোর-কিশোরী স্রানাৎসবে অংশ নেয়। বংশাই নদীর সয়দামপুর অংশে জমির আইল ধরে ডুবর মেলা বসেছে।

স্রানে অংশ নেওয়া শান্তি রায় বলেন, আমি টাঙ্গাইল শহর থেকে মাঘী পূর্ণিমার মেলায় এসেছি। এখানে আমি ১০-১২ বছর ধরে আসি। এখানে এসে স্রানে অংশ নেই- খুব ভালো লাগে, নিজেকে বেশ পবিত্র মনে হয়। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের এটি পূণ্য স্থান। মাঘী পূর্ণিমায় সাধারণত ভোর থেকে বিকাল পর্যন্ত স্রানানুষ্ঠান হয়। তবে কখনও কখনও দুপুর পর্যন্ত স্রান হয়। প্রায় ১০০ বছরের উপর এখানে স্রানানুষ্ঠান হচ্ছে। এ ডুবর মেলায় যারা আসে তারা মনের বাসনা নিয়ে গঙ্গাস্রান করতে আসেন। স্রান করলে মনের বাসনা পূরণ হয়।

পূণ্যস্থানে অংশ নেওয়া আরতি রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা মনে করে মাঘীপূর্ণিমার তিথিত উত্তর বাহিত জলে স্রান করলে সারা বছরের পাপ মোচন হয়। অনেকের বিশ্বাস থাকে স্রান করলে তাদের মনের আশা পূরণ হয়। যাদের ছেলে-মেয়ে হয় না তারা এখানে এসে সন্তানের আশায় স্রান করে। নানা মানুষ নানা বাসনা নিয়ে স্রানাৎসবে অংশ নেয়।

মেলার মিষ্টি বিক্রতা ফজল আলী বলেন, আমি ৩২ বছর ধরে এই মেলায় আসি। মেলায় ভালোই মিষ্টি বিক্রি হয়। মেলায় ১০-১২ মণ মিষ্টি বিক্রি করা যায়। মেলায় অনেক লোকের সমাগম হয়।

পুরোহিত রবীদ্র চক্রবর্তী বলেন, পূর্ব পুরুষ থেকে এই গঙ্গাস্রান শুরু হয়েছে। এ স্রানানুষ্ঠানকে মাঘীপূর্ণিমার গঙ্গাস্রান হিসেবেও অভিহিত করা হয়। ১৫-২০ জন পুরোহিত এই গঙ্গাস্রানে প্রতি বছর আসেন। দূর-দূরান্ত থেকে লোকজন এ স্রানাৎসবে অংশগ্রহণ করে। পূণ্যার্থীরা তাদের মনের বাসনা নিয়ে এখানে আসেন। তারা ডুব দিয়ে ‘মা গঙ্গা’র কাছে মনের বাসনা ব্যক্ত করেন।

বাসাইলের কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান শামীম আল মামুন জানান, ব্রিটিশ শাসনামলে বক্ত সাধু নামে খ্যাত এক ব্যক্তি সন্যাসীর (মাদব ঠাকুর) মূর্তি স্থাপন করে পূজা-অর্চনা শুরু করেন। এই পূজা উপলক্ষে তখন থেকেই স্রানাৎসব ও মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘী পূর্ণিমায় ডুবর মেলা পালন করে থাকেন। মেলা দেখত দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসেন। এই মেলা তখন থেকে ‘ডুবর মেলা’ নামে পরিচিত। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় সুফলভোগীদের হাতে পঁচা ও নিম্নমানের চাল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির আওতায় সুফলভোগীদের মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের ও সম্পূর্ণ খাওয়ার অযোগ্য চাল বিতরণের অভিযোগ

সিরাজগঞ্জে পাঁচ আসনে পরাজয়, তবু ভোটে রেকর্ড গড়েছে জামায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে একটি আসনে পোস্টাল ব্যালটে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি পাঁচটি আসনে দলটি ও তাদের

১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নাহিদ ও আসিফ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি ১৫ তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ

পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত: শেহবাজ শরীফ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত। ভারতের আকাশসীমায় প্রবেশ না করেও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছি আমরা। যার মধ্যে

গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই: শেখ হাসিনা ইস্যুতে ভারত

নিজস্ব প্রতিবেদক: একের পর এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন পালিয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে

ডিবি হেফাজতে সাত দিন: চাপ, অনশন ও প্রতিরোধের গল্প

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লে তা রূপ নেয় এক বৃহৎ গণআন্দোলনে। আন্দোলনের নেতৃত্ব ছিন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার বিভিন্ন এলাকা