ফ্লোটিলা নৌবহর আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট: গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল শুরু হয়। এর আগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মসজিদের উত্তর পাদদেশে।,

মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এর বাইরে মিছিলে প্রায় হাজারও মুসুল্লি অংশ নেন।

গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা; কিন্তু গাজার জলসীমায় কাছাকাছি যাওয়ার পরপরই একটি ব্যতীত সবগুলো নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবহর আটকে দেওয়ায় বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে; কিন্তু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই প্রতিবাদ-বিক্ষোভ পাত্তা দিচ্ছে না। তারই প্রতিবাদে আজ রাজধানীর বায়তুল মোকাররমেও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রামে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি কাঁচা বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ জনের মৃত্যু হয়েছে এবং

বাজেট ২০২৫-২৬: সাংবাদিকদের প্রশিক্ষণ, সুরক্ষা ও চিকিৎসায় বরাদ্দ চাইলেন আহমেদ আবু জাফর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও কল্যাণে আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান

আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত। রমজান মাসের এই রাতেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ এ রাতকে

বিশ্ব ইজতেমায় ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে। প্রতিবছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি)

ছয় দেশে শেখ হাসিনা ও তার পরিবারের নামে সম্পদের খোঁজ

ঠিকানা টিভি ডট প্রেস: কেম্যান দ্বীপপুঞ্জসহ ৫টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬৩৫ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীভিত্তিক ছাত্রকল্যাণে কাজ করা বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে আয়োজিত জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুলাই বিপ্লবে আহতদের সম্মানে