অনলাইন ডেস্ক: প্যারিস থেকে প্রতিবেদক: ফ্রান্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর খবরকে প্যারিস ভিত্তিহীন ঘোষণা করেছে।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সের বিমানবাহী রণতরী গ্রুপ বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে এবং তাদের ভূমিকা কেবল প্রতিরক্ষামূলক ও সুরক্ষামূলক। ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটেরান বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভৌথাঁ বলেছেন, এই মুহূর্তে হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা নেই এবং ফ্রান্স যুদ্ধে অংশ নিচ্ছে না।
মন্ত্রীর কথায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য এখনো স্পষ্ট নয় এবং ওয়াশিংটন ও তেল আবিবের উদ্দেশ্য একই কি না তা নিশ্চিত নয়। তিনি আরও জানিয়েছেন, ফ্রান্স কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে এবং কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই।
সূত্র: আল-জাজিরা, ফ্রান্স ২৪
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.