ফ্যাসিস্ট হাসিনাকে ধরবে ইন্টারপোল, গণহত্যার বিচার শুরু হবে ১ মাসের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: ভারত প্রতিবেশী হয়েও কথা রাখেনি। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তারা ফেরত দেয়নি ২৪ এর গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হাসিনাকে।

উল্টো পররাষ্ট্রনীতি অমান্য করে স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়েছে তাদের দেশে। এতটুকুতেই ক্ষান্ত হয়নি ভারত, হাসিনার সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে হাসিনার বিরুদ্ধে। হাসিনাকে ফেরত পাঠানো বিপরীতে হাসিনার পক্ষ নিয়ে গলা ফাটাতে দেখা যায় মোদি সরকারের এমপি-মন্ত্রীদের।’

তবে বাংলাদেশও বসে নেই, হাসিনাকে ফেরাতে দ্বারস্থ হয়েছে ইন্টারপোলের। এবার অপেক্ষার পালা ফুরালো, ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে বিচারের যে দাবি আম-জনতার তা অবশেষে পূর্ণতার পথে।

আগামী এক মাসের মধ্যে হাসিনার বিচার শুরু হবে, এমন ইঙ্গিতই পাওয়া গেছে ড. ইউনূস সরকারের পক্ষ থেকে।

ইতিমধ্যে বাংলাদেশে লেগেছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী এবছরের শেষ দিকে অথবা ২৬ এর শুরুতে হবে নির্বাচন। এর মধ্যেই সরকার চাইছে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার।’

এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্প্রতি বাংলাদেশের সরকারি আইনজীবী মোহাম্মদ তাজুল হোসেন জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। হাসিনা সরকারের সময়েই এই চুক্তি হয়। আশা করা যায় সেই চুক্তি মোতাবেকই ভারত হাসিনাকে ফিরিয়ে দেবে।

শেখ হাসিনার বিরুদ্ধে কিছু মামলার তদন্তের রিপোর্ট মার্চ মাসের মধ্যেই সামনে আসতে পারে বলে জানান এই সরকারি আইনজীবী। তিনি বলেন, ‘এই রিপোর্ট পেলে এক থেকে দেড় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দেওয়া যাবে।’

গত বছরের ৫ আগস্ট চোরের মত লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গিয়েছে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা। এরপর থেকে প্রায় আড়াইশোটি হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে গণহত্যাকারী হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার খবরে উচ্ছ্বসিত দেশের সাধারণ মানুষ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি, কেউ প্রমাণ দেখাতে পারবে না: বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্যও আমরা ব্যবহার করিনি। এটা কেউ বলতে পারবে না, প্রমাণ

এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুকনী বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন

তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে গরু লুট

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে একদল ডাকাত হানা দিয়ে গৃহকর্তা দুলাল হোসেন (৫০) কে কুপিয়ে জখম করে গরু লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত

জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির

সাত কলেজ শিক্ষার্থীদের রাজপথে নামার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে বের হয়ে আসা সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন

বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে