ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: শায়েখে চরমোনাই

ঝালকাঠি প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, “৫ আগস্ট এক ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ থামেনি। আগামী সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে নব্যফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক ও জালিমের বিরুদ্ধে লড়াই হবে।”

তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে ইসলামপন্থী ও সাধারণ—এ দুই ভাগে বিভক্ত। ইসলামী দলগুলোর ভোট একত্রে পড়লে বাংলাদেশ ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হবে।

বিএনপিকে উদ্দেশ করে শায়েখে চরমোনাই বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে বর্তমান বিএনপি নেই। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে। আওয়ামী লীগ যে স্লোগান আলেম-ওলামাদের বিরুদ্ধে দিতো, এখন বিএনপিও তা-ই দিচ্ছে।”

হাদিয়া ও চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, “চাঁদা জোর করে আদায় করা হয়, আর হাদিয়া মানুষ খুশি হয়ে দেয়। চাঁদা না দেওয়ায় মানুষকে হত্যা পর্যন্ত করা হয়, কিন্তু হাদিয়া না দিলে কাউকে কষ্টদায়ক কথাও বলা হয় না।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতির বাইরে জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। স্বাধীনতার পর থেকে সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা—এসব শ্লোগান শুনে আসছি। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”

সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মিজানুর রহমান। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ আসনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলআমিন, জেলা ইসলামী আন্দোলন সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর-কাঠালিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হক, হেফাজতে ইসলামের আমীর মাওলানা আ. রহিম খান প্রমুখ।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় সাত হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ

কোনো দলের সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি কোনো দল বা শক্তির সঙ্গে আসনের বিনিময়ে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার

সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতির উদ্বোধন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস জিপগাড়ী ও কার পরিবহন মালিক সমিতি নিবন্ধন পাওয়ায় উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর  চালা পলাশ

‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’-রাকিব-নাছিরের ব্যক্তিগত আলাপ ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)’ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই

আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে