ফ্যাসিস্টের মোটিফ বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার। আগুনে তাঁর একটি ঘর পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে, পয়লা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।

এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টয়লেটে নকল মিললে দায় কেন্দ্রের, কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দুই জন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি কে আটক করেছে র‍্যাব ৪ এর সদস্যরা। সেলিনা মির্জা মুক্তি পলাশডাঙ্গা যুব শিবিরের

আজ থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক, ডিসি সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার সকাল

সিরাজগঞ্জে ২৯০ পিস বুপ্রেনরফিনসহ একজন আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে ইনজেকশন উদ্ধার সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনায় ২৯০ পিস বুপ্রেনরফিনযুক্ত কুপেনজেশিক ইনজেকশনসহ একজনকে আটক করা

বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিমের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন। সম্প্রতি রুহুল আমিন তার

মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক: মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার (১২ মার্চ) সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে