ফ্যাসিস্টরা ভারতে বসে বলছে, আমরা নাকি পালিয়ে গেছি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তা‌দের নেতারা ভারতে ও দুবাই পালি‌য়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে। পালানোর সময় তাদের কোনও কর্মীকে সঙ্গে নেয়নি। এখন সেই কর্মীরাই বাড়ি থাকতে পারছে না। বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে দেশে হাজার হাজার মামলা হয়েছে, তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। ইমাম ও আলেম-ওলামাদের ওপর নির্যাতন করা হয়েছে। ঢাকায় ঘুম থেকে ওঠে দেখে চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর মামলার আসামি, এসব কিছু ফ্যাসিবাদী আমলে দেখেছি।

শুক্রবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় হাসনাত আরও বলেন, দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনে আল্টিমেটলি লাভ তাদের যারা ভারতে পালি‌য়ে আছে। এই বিভাজন দূর করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির স্বার্থে।

হাসনাত আবদুল্লাহ বলেন, নেতা হতে হবে জনমুখী, ক্ষমতামুখী নয়। আপনি কোন নেতার পিছনে ঘুরবেন কাকে সমর্থন দেবেন এগুলো একটু বুঝেশুনে করবেন। নেতা যদি অত্যাচারী-নির্যাতক হয়, নেতা যদি মানুষের অধিকার হরণ করে, জমি দখল করে ওই নেতা আমাদের কোনও প্রয়োজন নেই।’

ভারতে পালিয়ে যাওয়া নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ কেউ ভারতে বসে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালিয়ে কোথায় আসছি, নিজের বাড়িতে আসছি। নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয়। যারা এই গুজব ছড়াচ্ছে, তারাই এখন ভারতে পালিয়ে আছে। তারা ভারতে পালিয়ে থেকে আমাদের বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাবো না। তারাই এখন পালিয়ে আছে আর পালিয়ে থেকে আমাদের বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাবো না। এটি খুবই হাস্যকর।

ধামতী ইউনিয়ন ছাত্র প্রতিনিধি জাহিদুল বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বুয়েট প্রফেসর খোরশেদ আলম, দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহ্তাদির যারিফ সিক্ত, নাগরিক কমিটির নাজমুল হাসান নাহিদ, মুজিবুর রহমান, আন্দোলনে আহত হাবিবুল্লাহ বাছির প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সদরঘাট থানার নেভাল-২ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

শহীদের আত্নত্যাগই হবে আগামী দিনের দেশ গড়ার প্রেরণা -ইকবাল হাসান মাহমুদ টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসের নিষ্ঠুরতম নিকৃষ্ট ফ্যাসিস্ট সরকার ১৬ বছরের তাদের দুঃশাসনে গুম,

হঠাৎ শতাধিক মার্কিন জেনারেলকে তলব, রহস্য ঘিরে ভার্জিনিয়ার বৈঠক

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে দায়িত্ব পালনরত শতাধিক মার্কিন জেনারেল ও অ্যাডমিরালকে হঠাৎ যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত

সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন

নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১

সিরাজগঞ্জে ঋণের দায় শোধে সরকারি গাছ বিক্রি!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জলাশয়ের ইজারা নিয়ে জটিলতার জেরে ঋণের টাকা শোধ করতে গিয়ে সরকারি ক্যানেলের গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির

তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৯ জন আটক 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৯ জন কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের কে নিজ বাড়ি থেকে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন