ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা…….টুকু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি কোনো চাঁদাবাজ-সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না। জনগনের অধিকার আদায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান আন্দোলনে নেতৃত্ব দিছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায় তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি জনগনের দল। জনগণের জানমালের ক্ষতি হয়- এমন কোন কাজে যারা নিয়োজিত থাকবেন তারা সাবধানে পথ চলবেন। জনগনের জানমালের ক্ষতি হবে এমন কোন কর্মকান্ড বিএনপি সহ্য করবেনা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ জগলু রোডে জগলুর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিসৈধে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এরআগে তিনি জেলা বিএনপি, যুবদল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে একটি র‍্যালি নিয়ে শহরের জগলু রোডে ছাত্রদল নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

কেদ্রীয় ছাত্রদল ও যুব দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভমত্ব নিয়ে বিগত স্বৈরাচার-ফ্যাসিবাদী সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের পায়ের নিচে বাংলাদেশের স্বাধীনতা পিষ্ট করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মূল ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে তারা এই দেশ কোনভাবেই আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যারা নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের বিচার এই দেশের মাটিতে অবশ্যই হতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে দেশে গণত্রান্ত্রিক পরিবেশের পথে সুগমন হয়েছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, শহিদ হয়েছে। গণমানুষের সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখনও চলছে।

তিনি বলেন, একটি গ্রহণযাগ্য নির্বাচনের মধ্যে দিয়ি একটি গণত্রান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে। যে বাংলাদেশে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে। সকলে ভাই-ভাই হিসেবে আগামি দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল বৈষম্যমুক্ত গণত্রান্ত্রিক একটি দেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, কেদ্রীয় জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু প্রমুখ।

প্রকাশ, ১৯৮৭ সালের এই দিনে স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ তৎকালীন ছাত্রদল নেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোটের জন্য মরিয়া বিএনপি”পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান

কাইয়ুম মাহমুদ উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন এবং

আশ্রয়ণ প্রকল্প: স্বপ্নভঙ্গের ইমারত, দেশজুড়ে দুর্নীতির চিত্র

দরপত্র ছাড়াই কাজ, নিম্নমানের নির্মাণে ঘর হস্তান্তর, ঘুষ-তদবিরে তালিকা, পরিত্যক্ত প্রকল্পে গবাদিপশু পালন নিজস্ব প্রতিবেদক: ভূমিহীন ও গৃহহীনদের মাথার ওপর ছাদ দেওয়ার মহৎ উদ্দেশ্যে গৃহীত

বেলকুচিতে যমুনার পরিবেশ সংকট ও নিরসন বিষয়ক সভা  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনার অববাহিকায় পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেলুয়া, শাহপুর, আগুড়িয়া

সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে গণসংযোগ ও মানববন্ধন  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ। শনিবার বিকেল সাড়ে ৫টায়

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।, শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। উপদেষ্টা পরিষদের এই