ফ্যাসিবাদীদের দ্রুত বিচার করতে হবে শাহজাদপুরে: রফিকুল ইসলাম খান

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। গণহত্যা ও ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। সরকারের ভেতরে-বাইরে থাকা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানাই। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ-ন্যায়পরায়ণ নেতৃত্ব চায়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি)। দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান এ সময় বলেন, ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি ও ফ্যাসিবাদীরা পালিয়ে গেছে। দেশের মানুষ নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ঠুস করে ভাষণ দেয়ার শখ জাগে পালিয়ে যাবার পর। হাসিনা ও তার দোসরদের দেশে ফিরে আসার আর সম্ভাবনা নেই। যদি আসতেই হয় ফাঁসির আসামী হয়ে আসতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন উপরোক্ত কথাগুলো বলেন।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা শাখার আমীর মোঃ আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলার আমীর অধ্যাপক শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার মাওলানা মোঃ আব্দুল মালেক, যুব জামায়াতের শাহজাদপুর উপজেলা সভাপতি মোঃ আবু ইসহাক ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর উপজেলা সভাপতি সহকারি অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

গণসমাবেশ শেষে সমাবেশ স্থল থেকে জামায়াত নেতৃবৃন্দ বিশাল একটি মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বর হয়ে সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে শেষ হয়। উক্ত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: ভারতের বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর এই পদক্ষেপ নেওয়ার

জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি এই হামলাকে দেশবিরোধী “সবচেয়ে বাজে আগ্রাসন” হিসেবে

নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে আলোচনার পর সংস্কার

নারায়ণগঞ্জে ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্বলিত পাঁচ বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক পোলিং কর্মকর্তার কার্ড

তাড়াশে সড়ক দূর্ঘটনায় স্বাস্থ্য সহকারী নিহত

লুৎফর রহমান তাড়াশ: হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগর নামক এলাকায় বাস চাপায় ইজাব আল মাসুদ (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার

বাংলাদেশের অভ্যুত্থানের ভয় ভারতের ক্ষমতাসীন শিবিরেও, কাছে আসছে বিজেপি-আরএসএস

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ও গত লোকসভা নির্বাচনে তুলনামূলক হতাশজনক ফলাফল করায় ভারতের কেন্দ্র ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি ও তাদের