ফোনে আড়িপাতা: তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিটি

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে ফোনে আড়িপাতার ঘটনায় তদন্ত শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটি নজরদারির সরঞ্জাম কোথা থেকে কত দামে কেনা হয়েছিল, কীভাবে ব্যবহার হয়েছে—সব খতিয়ে দেখবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হবে।

প্রযুক্তি উদ্যোক্তা ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, আড়িপাতা মানবাধিকার ও ব্যক্তিনিরাপত্তার গুরুতর লঙ্ঘন। অনেক আগেই তদন্ত শুরু করা উচিত ছিল। কারা কত টাকা খরচে সরঞ্জাম কিনেছে, সেই ভেন্ডর কারা ছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত করার দাবিও জানান তিনি।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে কমিটির প্রধান করা হয়েছে। তিনি বলেন, এই তদন্তে আওয়ামী সরকারের সময়কার ফ্যাসিস্ট আচরণের নমুনা স্পষ্ট হবে।

তথ্য অনুযায়ী, নজরদারির কাজে দুটি সংস্থা সক্রিয় ছিল—এনটিএমসি ও ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (ডিওটি)। এক বছরে এনটিএমসি প্রায় দেড় লাখ ফোনকল রেকর্ড করেছে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও সরকারের সমালোচকদের ফোনকল রেকর্ড করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করা হতো।

এ কাজে এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে দায়ী করা হচ্ছে। তার বিরুদ্ধে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগও রয়েছে। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ঘিরে আড়িপাতার সরঞ্জাম কেনা আরও বেড়ে যায়।

সংশ্লিষ্টদের হিসেবে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে শুধু এনটিএমসির আড়িপাতা ও নজরদারিতে খরচ হয়েছে প্রায় ৫২ মিলিয়ন ডলার (৬৩১ কোটি টাকা)। তবে সঠিক অঙ্ক নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ বলছেন এসব সরঞ্জাম কেনা হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ডলারে, কেউ বলছেন ২০০ মিলিয়ন ডলারে। এর বেশ কিছু যন্ত্রপাতি ইসরায়েল থেকেও আনা হয়েছে বলে অভিযোগ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্বৈরাচারী সরকারের আমলে নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। সংবিধানে প্রদত্ত বাকস্বাধীনতা ও গোপনীয়তার অধিকার খর্ব হয়েছে। তদন্ত কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী বিশ্ব উরস শরিফ শুরু

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব জাকের মঞ্জিলের মহামহিম প্রতিষ্ঠতা বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ শুরু হয়েছে। সাম্য, শান্তি

তাড়াশে বিদ্যালয়ের একটি গাছ কাটাকে  কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: শুক্রবার ছুটির দিনে সিরাজগঞ্জর তাড়াশ উপজেলার বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ের একটি কৃষ্ণচূড়া গাছ কাটা কে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন।  সামাজিক

গোপালগঞ্জে ৬ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের গোপীনাথপুরে ছয়টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ রোববার (১৫ জুন) রাত

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নীকান্ড, লুঠপাট ও দিনদুপুরে পিটিয়ে মর্মান্তিকভাবে ১৫ পুলিশ হত্যাকান্ডের মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে যৌথ বাহিনীর হাতে

বিএনপির সহ-সভাপতি, জামায়াতের সাধারণ সম্পাদক—বেলায়েত তুমি কার?

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের দায়িত্বশীল পদে রয়েছেন বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও

মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল