ফেসবুক পেজ নিয়ে বিরোধ, সহযোগীর ভাইয়ের হাত ভাঙলেন ‘বিনোদন ভাই’

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক পেজ ‘বিনোদন ভাই’-এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কন্টেন্ট ক্রিয়েটর মো. শফিকুল ইসলামের (১৮) বড় ভাই মো. শাহাদাৎ হোসেনের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে ‘বিনোদন ভাই’ খ্যাত বনি আমিনের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচন্না গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে মো. শফিকুল ইসলাম ও বনি আমিন যৌথভাবে ‘বিনোদন ভাই’ নামে ফেসবুক পেজটি পরিচালনা করছিলেন। পেজটি মনিটাইজেশনের আওতায় আসার পর বনি আমিন এককভাবে মালিকানা দাবি করেন, যা নিয়ে শফিকুলের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।

এরপর থেকেই শফিক পেজের কার্যক্রম থেকে দূরে সরে যেতে থাকেন। স্থানীয়দের দাবি, পরিচিতি ও আর্থিক লাভের কারণে বনি আমিন তার পুরনো সহযোগী শফিকুলকে সরিয়ে দিয়েছেন। এ নিয়ে শফিকুলের পরিবারের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। যে ঘটনার জের ধরে শফিকুলের বড় ভাই শাহাদাৎ হোসেন অন্যায়ের প্রতিবাদ করলে তার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বনি আমিন ও তার সহযোগীরা শাহাদাতকে পিটিয়ে তার হাত ভেঙে দেন। আহত মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘আমি শুধু আমার ভাইয়ের ন্যায্য হিস্যার জন্য বিচার চেয়েছিলাম। কিন্তু সে কারণে আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ অভিযুক্ত বনি আমিন হামলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি শাহাদাতকে মেরেছি এটা সত্যি, তবে টাকার কারণে নয়। আমাদের পারিবারিক সমস্যা রয়েছে, তাই মেরেছি।’

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে গতকাল বনি আমিন থানায় ফোন করে অভিযোগ করেছেন যে, তার ওপরও হামলা হয়েছে এবং তিনি মামলা করতে চান।’ হামলার পর থেকে শফিকুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর

মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন ঠাকুরগাঁও-১

লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে অপসারণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। বুধবার (২৫

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা

সাভারে ঝুট দখলচেষ্টা: ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: সাভারে তিতাস গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করতে স্থানীয়রা ধাওয়া দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে

রাখাইনের ভবিষ্যৎ কোন পথে: নির্বাচন, ভূরাজনীতি ও অনিশ্চয়তার সমীকরণ

অনলাইন ডেস্ক: মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের পর সামরিক নেতৃত্বের প্রভাব অক্ষুণ্ন রেখে বেসামরিক সরকার গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সময়ে বাংলাদেশেও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব