ফেসবুক অ্যাপে আবারও বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক: ফেসবুক আবার মূল জায়গায় ফিরছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস— এই তিনটিতেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার মেটা এ তথ্য জানায়।

বছরের পর বছর ‘মেটাভার্স’ নিয়ে ব্যস্ত ছিল প্রতিষ্ঠানটি। তবে ব্যয় কমানো ও আগ্রহ কমে যাওয়ার পর নতুন দিকনির্দেশনায় ফিরছে তারা। ফেসবুক এখনো বিশ্বের অগণিত মানুষের হাতে থাকা একটি অ্যাপ। যদিও যুক্তরাষ্ট্রসহ কিছু বাজারে ব্যবহারকারীর প্রবৃদ্ধি থমকে গেছে।

ফেসবুকে তরুণ ব্যবহারকারীর সংখ্যা কমছে। তাই জেন-জেড ব্যবহারকারী ধরে রাখতে প্রতিষ্ঠানটি নতুনভাবে ভাবছে। কয়েক মাস আগে কলেজকেন্দ্রিক ফিচার চালুর চেষ্টা ব্যর্থ হয়েছে। এবার নজর পড়েছে ফেসবুক মার্কেটপ্লেসে।

মার্কেটপ্লেস এখন বেশ জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে জেন-জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি এটি ব্যবহার করে। তরুণদের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর মাঝেও মার্কেটপ্লেসের ব্যবহার বাড়ছে। এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও ফিচারটি এতদিন অ্যাপের ‘More’ মেনুর ভেতরে লুকিয়ে ছিল।

নতুন আপডেটে এই অবস্থান বদলাচ্ছে। খুব দ্রুতই অ্যাপের নিচের নেভিগেশন বারেই দেখা যাবে মার্কেটপ্লেস। এর পাশে থাকবে রিলস ও ফ্রেন্ডস-সংক্রান্ত অপশন।

ইনস্টাগ্রামে রিলস ও মেসেজিং সবচেয়ে জনপ্রিয় ফিচার। সেই মডেলেই এবার ফেসবুকে বন্ধু-কেন্দ্রিক অভিজ্ঞতা জোরদার করা হচ্ছে। প্রোফাইল ট্যাব আগের জায়গায় থাকবে। ব্যবহারকারীরা চাইলে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন।

ছবি দেখার অভিজ্ঞতাতেও পরিবর্তন আসছে। ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক করা যাবে, একদম ইনস্টাগ্রাম স্টাইলে। ছবিগুলো একটি একরকম গ্রিডে সাজানো হবে। ক্লিক করলে ফুল-স্ক্রিনে দেখা যাবে।

সার্চেও আসছে পরিবর্তন। আরও ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন যোগ হচ্ছে। ছবি ও ভিডিও দেখার জন্য আসছে ফুল স্ক্রিন ভিউয়ার। এতে সার্চ রেজাল্ট হারিয়ে না গিয়ে আরও গভীরভাবে কনটেন্ট দেখা যাবে।

স্টোরি বা সাধারণ পোস্ট তৈরি করা হবে আরও সহজ। মিউজিক যোগ করা, বন্ধু ট্যাগ করা—এসব টুল সামনে আনা হবে। সেটিংসও সহজ করা হচ্ছে। অডিয়েন্স সিলেকশন ও ক্রস-পোস্টিং সংক্রান্ত অপশন আরও স্পষ্টভাবে দেখা যাবে।

কমেন্ট সেকশনেও যুক্ত হচ্ছে নতুন সুবিধা। রিপ্লাই আরও সহজ হবে। ব্যাজ বেশি দৃশ্যমান হবে। পিনিং টুল যোগ হচ্ছে। ক্রিয়েটর ও গ্রুপ অ্যাডমিনদের জন্য মডারেশন টুল উন্নত করা হয়েছে। বিরক্তিকর মন্তব্য অ্যানোনিমাসভাবে রিপোর্ট করতে পারবেন সবাই।

ফিডে কোনও পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারীরা কারণ জানাতে পারবেন। এতে ফিড আরও ব্যক্তিগতকৃত হবে।

অনেক দিন পর ফেসবুক আবার বন্ধুত্ব নির্ভর ফিচার বাড়াচ্ছে। প্রোফাইলে যোগ করা যাবে আগ্রহ, শখ, ভ্রমণ তথ্যসহ আরও অনেক কিছু। আপনি কী দেখছেন, কী শুনছেন, কোথায় যেতে চান— এসব তথ্য দিয়ে মিল পাওয়া বন্ধুদের সঙ্গে সংযোগ বাড়ানোই লক্ষ্য।

আগে এসব পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ফিডে চলে যেত। এবার ব্যবহারকারী চাইলে তা বন্ধ রাখতে পারবেন। এতে বিরক্তি কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে, ফেসবুক নতুন করে অভিজ্ঞতা সাজাচ্ছে। পরিবর্তনগুলো আগামী কয়েক সপ্তাহে সারা বিশ্বে চালু হবে। নেভিগেশন, সার্চ ও কমেন্ট-সংক্রান্ত কিছু পরিবর্তন থাকবে শুধু মোবাইল সংস্করণে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ শনিবার (২৮ জুন)। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রাম জেলার হাটহাজারী

পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত

অনলাইন ডেস্ক: ওয়াকফ আইন ঘিরে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যে সহিংসতা ঘটল, তা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে মনে করে ভারত। শুক্রবার এক বিবৃতিতে এ

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন

‘অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে

ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত,আটক ১

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে মাদক কারবারি চেঁচিরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন হাওলাদারের (৩০) কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

রায়গঞ্জে নারীর প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে নারীদের প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকার্ন্ড বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে