ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের নামে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। আটককৃতরা হলেন- মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আল আমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।

ওসি বলেন, গতকাল সোমবার ইসরায়েলবিরোধী বিক্ষোভের সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারীরা। এসময় তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যান। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপনও দেয়া হয়। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে জুতাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সারাদেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে সিলেট মহানগরের দরগাহ গেট, চৌহাট্টা, মিরবক্সটুলা, জিন্দাবাজারসহ বেশ কিছু এলাকায় বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এছাড়া কেএফসি, ডোমিনো পিজ্জাসহ আরও কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়। এই ঘটনার পর সোমবার রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিসেম্বরেই ফের ইরান-ইসরায়েল যুদ্ধের আশঙ্কা: ফরেন পলিসি

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরের আগেই ইসরায়েল আবারও ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমনকি আগস্টের শেষ দিকেই তেল আবিব বড় ধরনের সামরিক অভিযান শুরু

হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রেজাউল ইসলাম হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই জনের। রোববার বিকালে জেলার

আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ

প্রেম করে স্কুল ছাত্রীকে বিয়ে, স্ত্রীকে হত্যার পর স্বামী লাপাত্তা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মারিয়া খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যার পর স্বামী মুস্তাফিজুর রহমান নয়ন পালিয়েছে।

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভুয়া, জানিয়েছে কর্তৃপক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিগুলো বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির প্রয়াত নেতা জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণে উপজেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩