ফেসবুকে জামায়াতবিরোধী মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম।

বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তাকে পুলিশ হেডকোয়ার্টারে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৮অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,জামায়াতের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন এডিসিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ যাচাইবাছাই চলছে, প্রমাণ মিললে পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানের একটি বক্তব্যের ফটোকার্ড প্রকাশিত হয়।

সেখানে লেখা ছিল, সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের আবার আন্দোলনে নামতে হয়েছে, এটা লজ্জাজনক।

এই পোস্টের নিচে ওসি আমিরুল ইসলাম মন্তব্য করেন—”আগে গণভোট দরকার, যে স্বাধীনতা বিরোধীরা এ দেশে রাজনীতি করার অধিকার রাখে কি না?”

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মন্তব্যটি ভাইরাল হয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষও প্রতিক্রিয়া জানায়।

২০ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন গাজীপুর নগর জামায়াতের মজলিশে শুরা সদস্য অধ্যাপক মো. আমজাদ হোসেন খান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ওসি আমিরুল ইসলাম মুরাদ দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে হেয় করার চেষ্টা করছেন। সরকারি কর্মকর্তা হয়েও প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য করছেন, যা পুলিশ বিধির পরিপন্থী।অভিযোগে আরও বলা হয়, তাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া হয়েছিল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য, কিন্তু তিনি তা উপেক্ষা করেছেন।,

গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওসি আমিরুলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেয়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস নেই। তাই তদন্তের স্বার্থে তাকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর ৫ আসনের মনোনীত প্রার্থী খায়রুল হাসান বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা যদি প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে জনগণের আস্থা কোথায় থাকবে? আমরা এর শুধু প্রত্যাহার নয়, তার বিচার দাবি করছি।

ঘটনার পর থেকে গাজীপুরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা, পুলিশ কর্মকর্তাদের আচরণবিধি, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকর্তাদের মত প্রকাশের সীমা নিয়েও উঠেছে নতুন বিতর্ক।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেন্দ্রে এসে ব্যালট ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিল মারা বই

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে এ

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম সিরাজগঞ্জে: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪টায় সিরাজগঞ্জ

আওয়ামী লীগের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আমীর মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, আমার হস্তক্ষেপে থেমে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান। টানা চারদিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। মার্কিন প্রেসিডেন্ট