ফেসবুকের কল্যাণে ২৬০ টি পরিবার পেল ঈদ বাজার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেখলে মনে হবে বর্ণিল কোন আয়োজন। সারি সারি চেয়ারে বসা প্রতিটা মানুষের কাছে জীবন্ত মুরগি ও ব্যাগ ভর্তি ১৫ পদের ঈদ বাজার। এখানে বিধবা, অন্ধ, শারীরিক প্রতিবন্ধী, কেউ দৃষ্টিপ্রতিবন্ধী ও দুস্থ বয়স্ক, এতিম অসহায়রা এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় ও বঞ্চিত মানুষদের কষ্টের কথা তুলে ধরে পোষ্ট দিয়ে সংগ্রহীত অর্থায়নে এ মহতি কাজ ২০১৩ সাল থেকে করে যাচ্ছেন সমাজকর্মী মামুন বিশ্বাস।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বেলকুচির সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২৬০ টি পরিবারের হাতে ১০ কেজি চাল, ১ কেজি  পোলার চাউল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, সেমাই ২ প্যাকেট, মিশ্রি দেড় কেজি, মরিচ গুঁড়ো ২৫০ গ্রাম ও হলুদ গুলো, আলু ২ কেজি , পেয়াজ ১ কেজি, গুড়া দুধ, সোয়াবিন তেল, মসলা, লবন, সাবান ১ পিচ ও মুরগী এক পিচ সহ প্রতি প্যাকেট ২ হাজার টাকা খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

এ বিষয়ে মামুন বিশ্বাস জানান, ফেসবুকের কল্যাণে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিশেষ করে কয়েক বছর ধরে ঈদে অসহায় মানুষের হাতে মুরগি ও ঈদ বাজার তুলে দেয়া হয়। আজকে শাহজাদপুর, বেলকুচি, এনায়েতপুর সহ জেলার মধ্যে এই ঈদ বাজার বিতারণ করা হয়।

এসময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল করিম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল,  এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মায়ের অপমানের প্রতিশোধ নিতে ১০ বছর পর নৃশংস খুন

অনলাইন ডেস্ক: মাত্র ১১ বছর বয়সে মায়ের অপমান সহ্য করতে হয়েছিল সোনু কাশ্যপকে। সেই ঘটনার প্রতিশোধ নিতে তিনি অপেক্ষা করেছেন এক দশক। শেষ পর্যন্ত ২১

বৈষম্যবিরোধীর ৫ নেতার নামে মামলা করলেন গণঅধিকার পরিষদ নেতা

ডেস্ক রিপোর্ট: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার নামে মামলা করেছেন গণঅধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলাম। ‘পঞ্চবীথি ক্রীড়াচক্র’ ক্লাব দখলমুক্ত

৭ মার্চের ভাষণ আর থাকছে না অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে

নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে অন্যান্য বইয়ে

গণঅভ্যুত্থান পরবর্তী নিরাপত্তা সংকটে ৬২৬ জন আশ্রয় নেন সেনানিবাসে: আইএসপিআর প্রকাশ করল নামের তালিকা

আইএসপিআর জানায়, আইন-শৃঙ্খলার অবনতির মধ্যে মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হয় বিচারক, পুলিশ, রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিকসহ বিভিন্ন পেশার মানুষকে। নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট

মায়ের অসুস্থতায় কেন্দ্রে দেরি, পরীক্ষায় বসতে না পেরে ভেঙে পড়ল বাবাহারা আয়েশা

অনলাইন ডেস্ক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছায় বাবাহারা আয়েশা। আর মাত্র দেড় ঘণ্টার দেরির কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর