ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী তীব্র খাদ্য ও ওষুধসংকটে ভুগছে। মানবিক পরিস্থিতির এই অবনতির ফলে নতুন করে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা ঢলের আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশে আশ্রিত প্রায় সাড়ে ১৩ লাখ রোহিঙ্গার কারণে ইতোমধ্যেই মানবিক সেবা, শিবির ব্যবস্থাপনা এবং নিরাপত্তা পরিস্থিতি বড় চাপে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন করে রোহিঙ্গা প্রবেশ শুরু হলে এ চাপ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। সাবেক কূটনীতিক ও সামরিক বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, নতুন অনুপ্রবেশ আশ্রয়শিবিরে জীবনযাত্রার মানের অবনতি ঘটাবে এবং অপরাধপ্রবণ কর্মকাণ্ড বাড়তে পারে। তিনি মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসনের তাগিদ দেন।

রোহিঙ্গা কমিউনিটি নেতা আনিস মোস্তাফা জানান, সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে রোহিঙ্গারা দুই পক্ষেরই শিকার হচ্ছে। একই সঙ্গে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সংঘাতপূর্ণ এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস ও নিরাপত্তাহীনতার কারণে মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। ইতোমধ্যে গত কয়েক মাস ধরে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের খবর পাওয়া যাচ্ছে, যা মানবিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়াচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পর থেকে রাখাইন সংঘাত তীব্র হওয়ার পর এক লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে গত ছয় বছরে দেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৩ লাখের বেশি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৩৮ লাখ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা থেকে ঘরে ফিরছে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। ঈদযাত্রায় মানুষের ঢল নেমেছে মহাসড়কে। যমুনা সেতুতে স্বাভাবিকের তুলনায় চারগুণ বেশি

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে লুটপাট চলছেই

নিজস্ব প্রতিবেদক: ভাঙচুরের পাশাপাশি লুটপাট অব্যাহত রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে। গতকাল শনিবার টানা চতুর্থ দিনের মতো ভাঙা চলেছে সেখানে। এদিনও যে

কিছুক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেবেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিছুক্ষণের মধ্যেই টেলিভিশনে বক্তব্য রাখবেন। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা। গত

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে শাহজাহাদপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা

শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা

স্টাফ রিপোর্টার: সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়ার কবরস্থান সংলগ্ন নির্মানাধীন মার্কেটের জায়গায় তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট

ভাঙ্গা উপজেলা-থানায় হামলা, ভাঙচুর-আগুন

ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারী জনতা। আজ সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা