ফের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকান্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।’

এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল অন্তর্বর্তী সরকার। এজন্য চিঠিও পাঠানো হয়েছিল। যদিও ভারত এ ধরনের অনুরোধে কোনো প্রতিক্রিয়া দেয়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্লাবিত হচ্ছে সিলেটের নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা

ঠিকানা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপা‌ত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে আবারো প্লাবিত হতে শুরু করেছে সিলেটের নিম্নাঞ্চল। বিশেষ করে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ

কঠিন সময়েও শক্তি-প্রেরণা যুগিয়েছে মায়ের অপরিসীম ভালোবাসা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পাহাড়ের পাথর খসে পড়ল বাসের ওপর, নিচে চাপা পড়ে নিহত ১৫

অনলাইন ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও

জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আ.লীগের কার্যক্রম স্থগিত আছে: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট: দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে কাজে ফেরার অপেক্ষায় আছি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। মঙ্গলবার

উত্তরাঞ্চলে নতুন সড়ক স্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা চালু, ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত চার লেনের মহাসড়কের কাজ শেষ হওয়ার মুখে। এছাড়া হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ ও ১১টি উড়ালসেতু চালু