ফেরার পথে হামলার শিকার এনসিপি, উত্তেজনা গোপালগঞ্জে

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় শহরের লঞ্চঘাট এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ, পরে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়।

বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার পর গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে লঞ্চঘাট মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ শেষে টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে হামলার মুখে পড়লে গাড়িবহরের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলার পর ঘটনাস্থলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এনসিপির একাধিক নেতা বর্তমানে গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করছেন।

এর আগে, দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায় সমাবেশের মঞ্চেই এক দফা হামলা হয়। পরে দুপুর ২টার দিকে উন্মুক্ত মঞ্চে মূল সমাবেশ শুরু হয়।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আজ যদি আমাদের কর্মসূচিতে বাধা না দেওয়া হতো, তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষ এ ময়দানে লোকে লোকারণ্য করত। আমরা শান্তি ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়েই এখানে এসেছি।”

তিনি আরও বলেন, “জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে এসেছি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে। আমরা সংঘাত নয়, শান্তি ও উন্নয়নের বার্তা নিয়েই এসেছি।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে

আবরার হত্যার রায় শুনতে অপেক্ষায় ছিলেন মা, রায় ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ পরিবার

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় হওয়ার কথা ছিল আজ। সকাল থেকেই সব কাজ শেষ করে টিভির পর্দার সামনে আবরার হত্যার

ভূমিকম্পে মসজিদ ধসে মিয়ানমারে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (২৮ মার্চ) রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয়, যা দেশটির

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে চার মামলা, আসামি ৯০০ জন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবগুলো মামলা দায়ের করা হয়েছে শেরেবাংলা

আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: পাক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ‘ঐক্যবদ্ধ জাতি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, আমরা সাহসী জাতি, গত রাতে

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনিকে