ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে।

এই বৈঠকে পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দপূর্ণ হয়েছে।

শুক্রবার (১৩ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল, আগামী এপ্রিলে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছিল, সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা। সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন, তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন।

এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে শুরু হয়েছিল।

এ সময় প্রধান উপদেষ্টার এই অবস্থানকে তারেক রহমান স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি, কেউ প্রমাণ দেখাতে পারবে না: বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্যও আমরা ব্যবহার করিনি। এটা কেউ বলতে পারবে না, প্রমাণ

ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, উল্লাপাড়ায় নিহত ১

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের

নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিলের রায় রোববার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল রোববার ধার্য করা হয়েছে। রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড.

সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উৎযাপন 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রায় এক শতাব্দী ধরে এ

দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, বন্ধ সব পর্যটন স্পট

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত ও নিখোঁজ রয়েছেন অনেকে।,

বিএনপি নেতা ড. এম.এ মুহিতের পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবী

সিরাজগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম মুহিতের সকল পদ স্থগিত আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন