ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চান বিএনপি: আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকটে আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। যাদের ভোটের মাঠে ভোট নেই।কিন্তু মনে রাখতে হবে,যার ভোটের মাঠে ভোট নেই। দশ বছর পরে নির্বাচন করলেও তার ভোটের মাঠে ভোট হবে না। কিন্তু নির্বাচন দেরি হলে লাভবান কিছুটা হতে পারে,ক্ষতিগ্রস্থ হবে দেশ।ব্যক্তির চেয়ে দল বড়।জিয়াউর রহমান বলেছেন দলের চেয়ে দেশ বড়।যারা ব্যক্তি স্বার্থে ও দলের স্বার্থে যারা কথা বলছেন তারা দেশের কথা ভাবছেন না।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও সমাবেশে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, এক বছরে নির্বাচিত সরকার না আসার কারণে এখনো বিনিয়োগ ও ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে।বাংলাদেশের রাজনৈতিক দল ও বিদেশিরা তারা কিন্তু অনিশ্চিয়তায় মধ্যে আছে।তাই আমি বলব,অনিশ্চিয়তা কাঁটাতে বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগের জন্য অর্থনীতিকে  চাঁঙ্গা করার জন্যে অবশ্যই দ্রুত নির্বাচন দরকার।

তিনি বলেন, আমাদের যে ঐতিহাসিক লন্ডন বৈঠক। যেখানে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বৈঠক। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন।বিষয়টাকে সরকার গুরুত্ব দেবেন।আমরা প্রস্তুত হয়ে আছি ফেব্রুয়ারির মাঝামাঝি আমরা নির্বাচনে যাব।

আহমেদ আযম খান বলেন,রাজনৈতিক দুই একটি দল পিআর পদ্ধতির কথা বলছে। এখনো পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের ভোটাররা কিছুই জানেন না। রাজনৈতিক দলগুলোও অনেকটা অবহিত নয়।এই অবস্থায় যারা পিআর পদ্ধতির কথা বলছেন।আমাদের পাশের দেশ ভারত,পাকিস্তানে এখানেও পিআর পদ্ধতি নেই।যে দেশ গুলোতে পিআর পদ্ধতি আছে,সেই পিআর পদ্ধতি আমাদের বুঝতে ও জানতে হবে। কত শতাংশ ভোট পেলে পিআর পদ্ধতির আওতায় আসবে সেটা তো আগে জানতে ও বুঝতে হবে।জনগণকে পিআর পদ্ধতি বুঝতে হবে।

তিনি আরও বলেন,কাজেই আমরা মনে করি যেভাবে আগের নির্বাচন সংবিধান অনুযায়ী করেছি সেভাবেই হবে। এখানে ঐক্যমত কমিশনেও কিন্তু আমাদের সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে সম্পূর্ণ ঐক্যমত, এখানে পিআর পদ্ধতি হবে না। দুই একটি রাজনৈতিক দল উচ্চ কক্ষে পিআর পদ্ধতির কথা বলেছে।সেখানেও পিআর পদ্ধতির অজ্ঞতার জটিলতা,না জানার ও বুঝার জটিলতার জন্য আমরা সেখানেও স্পষ্ট বলছি এই নির্বাচনে নিম্ন ও উচ্চ কক্ষ কোথায় পিআর পদ্ধতি অত্যন্ত এই নির্বাচনে প্রয়োগ করা সম্ভব নয়।সেখানে ভবিষ্যতে যদি পিআর পদ্ধতির প্রয়োজন হয়,আগে জনগণকে অবহিত করে তারপরে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত খান নবু,পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক: ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারণ করা

বড় প্রকল্প না নেওয়ার অঙ্গীকারে প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তী সরকার

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে অঙ্গীকার করেছিল-‘মেগা প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্পই হবে অগ্রাধিকার’-তা বাস্তবতার আলোকে ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে

সিরাজগঞ্জে জাপানি প্রকল্পে চুরি: দেখার কেউ নেই

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় জাপানি কোম্পানি আইএইচআই (ওঐও)-এর প্রকল্পে চুরি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে বিভিন্ন মালামাল সরবরাহ এবং সংশ্লিষ্ট

জ্বালানি চাহিদা মেটানো কঠিন, চেষ্টা করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জ্বালানি চাহিদা মেটানো কঠিন। তবে সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। বিগত সরকারের জ্বালানি খাতে চুক্তিগুলোর কারণে জ্বালানির

হাসিনা আপার ‘টুস’ করে ঢুকে পড়ার ঝুঁকি বাড়ছে: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক: হাসিনা আপার ‘টুস’ করে ঢুকে পড়ার ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘বর্তমানে

হাদির খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগ নেতা বাপ্পী, সহযোগিতা করেন ভগ্নিপতি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলির পরপরই খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে