ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি একে জাতির নবজন্মের মহোৎসব হিসেবে বর্ণনা করেছেন।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার যে অগ্রগতি হয়েছে, তা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব রাজনীতিতেও এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ড. ইউনূস বলেন, ঐকমত্য ছাড়া নির্বাচনের সফলতা আসবে না। বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই। তাঁর ভাষায়, “আমরা হাইওয়ে তৈরি করেছি, এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি। পথ ঠিক আছে, গন্তব্য পরিষ্কার।”

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান দেশের জন্য এক বিরল সুযোগ এনে দিয়েছে। সেই শক্তিকে কাজে লাগিয়ে জাতিকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংস্কারের মূল লক্ষ্য হিসেবে স্বৈরাচারের সব পথ বন্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সংলাপে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে মির্জা মোস্তফা জামান এর উদ্যোগে কম্বল বিতরণ 

স্টাফ রিপোর্টার: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পক্ষ

শাহজাদপুর ইউএনও কামরুজ্জামান বিদায়, মানবিক সেবার ছাপ রেখে যাচ্ছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বদলিজনিত কারণে দায়িত্বস্থল ছেড়ে যাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে বদলির আদেশ পাওয়ার পর তিনি নতুন কর্মস্থলে

দিনাজপুরের পার্বতীপুর যৌথ অভিযানে নগদ ৪ লক্ষ টাকা মাদকসহ আটক-৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবেরবাজার, মন্মথপুর, বড় হরিপুর এলাকায় ক্যাপ্টেন রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ০৪ জন

বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। কোথাও

ঈদে লঞ্চভাড়া ১০ শতাংশ কম, যাত্রীদের স্বস্তি: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব

বাগেরহাটের মোরেলগঞ্জের খাল থেকে দিনমজুর মো.জাকির খানের ভাসমান মরদেহ উদ্ধার 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে মো.জাকির খান (৫০) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৭