ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব

অনলাইন ডেস্ক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।,

প্রেস সচিব বলেন,‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং সব ধরনের বাধা ও সংশয় ইতোমধ্যেই দূর হয়ে গেছে। অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর হালুয়াঘাট দেখেছি নেতাদের পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। যখন দুই তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেওয়া শুরু করবে। তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।’

শফিকুল আলম বলেন, ‘আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েল থেকে একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছলে তার সঙ্গে কথা বলে জানা যাবে কখন বাংলাদেশে আসবেন। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন শহিদুল আলমকে রিসিভ করতে। শহিদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানাই।’

এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার হাসনাতের দুই শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: দুই শব্দের সংক্ষিপ্ত একটি পোস্ট দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আওতায় নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট বলেছেন, পিআর

সিরাজগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সভাপতি অধ্যক্ষ মাছুদ রানা, সম্পাদক জলি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের

স্টারলিংকের পর এবার বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’

ঠিকানা টিভি ডট প্রেস: চীনা ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে

জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় বুধবার সরকারি ছুটি

অনলাইন ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন বাড়িয়ে প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে সরকারি অফিস, স্কুল

ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস