ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর এটি পাকিস্তানি কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এক্সপ্রেস ট্রিবিউনের

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক জানিয়েছেন, বাংলাদেশের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা আসবেন।

তিনি আরও জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও পাকিস্তান সফরের জন্য ইসলামাবাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ উল্লেখ করে ইসহাক বলেন, ঢাকাকে সব ধরনের সহযোগিতা করবে পাকিস্তান।’

শেখ হাসিনার শাসনামলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তিক্ত ছিল জানিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তান একাধিকবার চেষ্টা করলেও আওয়ামী লীগ নেত্রীর ভারতের সঙ্গে সখ্য থাকায় শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

তবে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতেনের পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের অনেকটা উন্নতি হয়েছে। এরই মধ্যে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে একাধিকবার যোগাযোগও হয়েছে।

সরকার পতনের পর পাকিস্তানের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যও বেড়েছে। ইতোমধ্যে সমুদ্রপথে ঢাকার সঙ্গে সরাসরি বাণিজ্য কার্যক্রম শুরু করেছে ইসলামাবাদ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘সমন্বয়ক’ পরিচয়ে শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে তিন ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি’) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে

দীপু মনির পর এবার টিস্যু পেপারে লিখে কি ‘গোপন বার্তা’ পাঠালেন পলক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ক্ষমতাচ্যুত সরকারের আরও ১২ জন নেতাকে সোমবার (২৭

হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে

সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও

৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত