ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশেষ দূত সের্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অবাধ ও শান্তিপূর্ণ।

বৈঠকে সের্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। আলোচনায় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় স্থান পায়। এর মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ভুয়া তথ্যপ্রচার মোকাবিলা।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রিত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সার্ককে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে, যার শীর্ষ সম্মেলন এক দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়নি। তিনি আরও জানান, বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্ত হয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা যায়। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টা সের্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী তিনি আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং ২৭ সেপ্টেম্বর অভিবাসী সমাবেশে বক্তব্য রাখবেন। এ ছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে তারাবির নামাজে ভুল, ইমামকে পেটালেন মুসল্লি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে

সরাইলে নির্বাচনী প্রচারণায় ঐক্যের আহ্বান জানালেন জুনায়েদ আল হাবিব

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর

রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” অঙ্গিকার কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল

যুবলীগ নেতার দাঁত ভাঙার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজকে ছেড়ে দিল পুলিশ

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে যুবলীগ নেতা হৃদয় মিয়ার দাঁত ভেঙে যাওয়ার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজ আহমেদকে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবির আন্দোলনে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি