ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন মোদি, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: হোয়াইট হাউসে বৈঠকের জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আসতে পারেন বলে জানিয়েচেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের পর বিদেশি কোনো নেতা হিসেবে মোদিই প্রথম ওয়াশিংটন সফরে যাচ্ছেন।

মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সোমবার (২৭ জানুয়ারি) সকালে মোদির সঙ্গে অনেক কথা হয়েছে। সম্ভবত পরবর্তী মাসে মোদি হোয়াইট হাউসে আসছেন।

মোদির সঙ্গে ফোনে কী কথা হয়েছে- তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক।

এর আগে মোদি-ট্রাম্পের ফোনালাপ নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই নেতা ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। তারা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের যুক্তরাষ্ট্রে তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে একটি ন্যায্য বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোয়াইট হাউস সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। তারা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, মোদি-ট্রাম্প যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারত্ব এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় কোয়াড অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকারের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন।

ভারত চলতি বছরের শেষ দিকে প্রথমবারের মতো কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও ৩৭ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

অনলাইন ডেস্ক: দিনাজপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার ও নওগাঁ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ৩৭ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের সবাইকেই বিজিবি আটক

এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের যমুনা পাড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য

নতুন দলের নিবন্ধনের কাজ শেষের পথে, কারা পাচ্ছে ইসির নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহের মধ্যে কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত

চট্টগ্রামে কেএনএফের ২০ হাজার পিস ইউনিফর্ম জব্দ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি তৈরি পোশাক শিল্প কারখানা থেকে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কেএনএফের ২০ হাজার ৩০০ পিচ ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। রোববার

সিরাজগঞ্জে থানায় জব্দ করা গাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানায় পরিত্যক্ত একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), বিকেল সোয়া

যে ধ্বংসাত্মক কাজে ৩ বার ‘আমিন’ বলেছেন প্রিয়নবি

একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববির মিম্মারের আরোহন কালে প্রথম সিড়িতে পা মোবারক রেখে বললেন, আমিন। মিম্বারের দ্বিতীয় সিড়িতে পা মোবারক রেখে আবার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন