ফেব্রুয়ারিতেই নির্বাচন, বিদেশ থেকে আসে প্রশ্ন: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না—এ নিয়ে বিদেশ থেকেও প্রশ্ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগসহ সবকিছুই রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে। বিদেশ থেকে জানতে চাওয়া হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। আমরা বলেছি—নির্বাচন হবে। আমি যখন বিশ্বব্যাংকে যাই, তখনও তারা এ প্রশ্ন করেছিল।”

ব্যবসায়ীদের আস্থা ফেরানো নিয়ে তিনি বলেন, “ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সময় উদ্বেগ ছিল। পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভেবে শঙ্কা ছিল। কিন্তু তা হয়নি। ব্যবসায়ীদের মধ্যে মোটামুটি আস্থা আছে, তবে সেটা আরও বাড়াতে হবে।”

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ড. সালেহউদ্দিন বলেন, “বৈদেশিক বিনিয়োগ কিছুটা ধীর। তবে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ও রিজার্ভের স্থিতিশীলতা বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। রেগুলেটরি নীতিমালা সুসংহত থাকলে বিনিয়োগ বাড়বে।”

সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকে গম আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “গমের দাম কমায় ১৮ থেকে ২০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। দেশে চাল ও গমের রিজার্ভ সন্তোষজনক থাকলেও ৫০ হাজার টন গম অতিরিক্ত মজুদের সিদ্ধান্ত হয়েছে যাতে খাদ্য সংকট না হয়।”

তিনি আরও জানান, হরমুজ প্রণালী বন্ধের কারণে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। বরং যুদ্ধকালীন সময়ে জ্বালানি কিনে ৭০–৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। তবে মরক্কো ও তিউনিশিয়া থেকে আমদানি করা সারের দাম কিছুটা বেড়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫০ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী চুক্তিটির মূল্য প্রায়

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (দুপুর একটার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়

তাহলে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো’, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

শহিদুল আলমকে তারেক রহমানের অভিনন্দন, পাশে থাকার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক: গাজা অভিমুখে নৌবহরে যোগ দেয়ার সাহসী উদ্যোগের জন্য দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার

ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক

তাড়াশে জাতীয় ইমাম সমাবেশ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রয়ারী ) সকালে উপজেলা