ফেন্সিডিলসহ সেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওনকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল শাওনের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার বাসার আলমারিতে ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই), আনোয়ার হোসেন জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত শাওনকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চুক্তি হওয়া টাকা থেকে ৫০০ টাকা কম দেওয়ায় ছাত্রদল নেতাদের নামে ধর্ষণ মামলা

ডেস্ক রিপোর্ট: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে ছাত্রদলের দুই নেতাসহ চার যুবক এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছে। তবে, এই ঘটনার পেছনে চমকপ্রদ একটি দাবি

গণশৌচাগারে আ.লীগ-বিএনপি নেতার ব্যক্তিগত চেম্বার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা আইনজীবী সমিতির আইনজীবী ভবনের গণশৌচাগারে ব্যক্তিগত চেম্বার গড়ে তুলেছেন আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী যুবদলের দুই নেতা। তারা দুজনেই আইন পেশায় নিয়োজিত

বোলসোনারো ইস্যুতে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের বিচারপতির ভিসা বাতিল

অনলাইন ডেস্ক: ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার সহযোগী বিচারপতিগণ এবং নিকটাত্মীয়দের মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বিরুদ্ধে

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক হামলায় নিহত অন্তত ৪০

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন

ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা: মুসলিম লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তার দাবি,

কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবরের