ফেনী সীমান্তে বিজিবির অভিযানে চোরাই ভারতীয় ওষুধ জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) ভোররাতে উপজেলার দেবপুর সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। জব্দকৃত ঔষধের আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, আর্টিলারি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর বিওপির অধীনস্থ সীমান্তবর্তী এলাকায় বিজিবির একটি টহল দল রাতভর অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। অভিযানে আটককৃত ঔষধের আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ০৭ হাজার ৭৪২ টাকা। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ঔষধপত্র স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে ফেনী ব্যাটালিয়ন অব্যাহত গোয়েন্দা তৎপরতাসহ সকল প্রকার অভিযানিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে থাকবে এবং এই ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণশৌচাগারে আ.লীগ-বিএনপি নেতার ব্যক্তিগত চেম্বার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা আইনজীবী সমিতির আইনজীবী ভবনের গণশৌচাগারে ব্যক্তিগত চেম্বার গড়ে তুলেছেন আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী যুবদলের দুই নেতা। তারা দুজনেই আইন পেশায় নিয়োজিত

ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে মিছিল ও বিক্ষোভ করেছে হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল), বাদ আসর সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বরে বিশ্বব্যাপী গাজাবাসীর

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঠিকানা ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার নির্দেশদাতা হিসেবে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য

১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ

বাজেটকে গতানুগতিক বলছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দল

স্টাফ রিপোর্টার: আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটকে অনেকটা গতানুগতিক বলে আখ্যায়িত করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। এতে জুলাই

আবাসিক বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পাইপ লাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর কখনও গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির