ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার গদখালীতে ফুল কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। এ ঘটনায় ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়ার একটি লিচুবাগানে ধর্ষণের ঘটনা ঘটে।

আটককৃতরা হলো-গদখালী ইউনিয়নের পটুয়াপাড়ার মিজানুর রহমানের ছেলে ইয়াসির আরাফাত (২২), একই গ্রামের জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন বাপ্পী (২১) ও উজ্জ্বল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)। এর মধ্যে আল মামুন বাপ্পী গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দফতর সম্পাদক।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী বলেন, ‘উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ধর্ষণের বিষয়টি আমাকে জানিয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি আমরা। ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই ওই দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী মণিরামপুর উপজেলার বাসিন্দা। বেনাপোল থানা এলাকায় খালার বাড়ি থেকে বাসযোগে ফেরার পথে রবিবার বিকালে গদখালী বাজারে ফুল কিনতে নামেন। বাজারের ফুলের দোকানি আমিনুর রহমানের দোকানে গেলে চার যুবকের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে তাকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের এক ব্যক্তির লিচুবাগানে নিয়ে ধর্ষণ করে ওই চার যুবক। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশ জানান ভুক্তভোগী। খবর পেয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাবলুর রহমান খান পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করেন। এরপর মোবাইল নম্বর ট্র্যাকিং করে সন্ধ্যায় অভিযুক্ত চার জনকে আটক করে পুলিশ। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র নূর-ই আলম সিদ্দিকী এবং এএসপি (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি বাবলুর রহমান খান বলেন, ‘তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে।’

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘আটক চার জনকে ঝিকরগাছা থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে মেডিক্যল পরীক্ষার জন্য যশোর হাসপাতালে পাঠানো হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসনাত-সারজিসের স্থায়ী বহিষ্কারের চিঠি,যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থেকে কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের একটি

ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ, অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক: লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষোভকারীরা। রাজধানী ঢাকার লালমাটিয়ায় চায়ের

চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ তিন শতাধিক কনটেইনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে বছরের পর বছর ধরে পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক ও তেজস্ক্রিয় পদার্থভর্তি তিন শতাধিক কনটেইনার। এর মধ্যে ১৩টিতে তেজস্ক্রিয় পদার্থ

কলেজের বোর্ডে শেখ হাসিনা ও ছাত্রলীগ ফিরে আসার বার্তা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে শেখ হাসিনা ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ফেরার বিষয়ে প্রচারের ঘটনায় ওই কলেজের তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির অর্ধশতাধিক নেতকর্মীর জামায়াতে যোগদান

ডেস্ক রিপোর্ট: পাবনার চাটমোহরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপিপন্থী নেতাকর্মী সমর্থক।

বাঁশখালী রুটে মাদক পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ চৌকি তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আব্দুর রহমান (৪২) নামে