ফুঁ দিয়ে আগুন ধরিয়ে দেয়া সাধুবাবাকে খুঁজে পেয়েছে পুলিশ

মানিকগঞ্জ জেলা শহরের আন্ধারমানিক এলাকায় একটি বাড়ির সবাইকে প্রসাদ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট চুরির ঘটনায় প্রতারক সাধুবাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতারক সাধুবাবা ওরফে বাচ্চু প্রধান (৭৩)-কে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, সাধুবাবা ওরফে বাচ্চু প্রধান একজন পেশাদার প্রতারক। তিনি গত শনিবার (৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা শহরের আন্ধারমানিক এলাকায় পঙ্কজ কুমার মন্ডলের বাড়িতে গিয়ে নিজেকে বারদী থেকে আগত সন্ন্যাসী হিসেবে পরিচয় দিয়ে আশ্রয় চান। তারপর সেই বাড়িতে কিছুক্ষণ অবস্থান করার পর তার হাতে মাখানো স্যাকারিন মিশ্রিত মাটি খেতে দেয়। ফুঁ দিয়ে কাগজে আগুন ধরিয়ে ওই পরিবারের সকলকে চমকে দিয়ে তাদের আস্থা অর্জন করে দুই রাত সেই বাড়িতে অবস্থান করে। এরই এক ফাঁকে, সুযোগ বুঝে সাধুবাবা ঘুমের ওষুধ মিশ্রিত প্রসাদ খাইয়ে ওই বাড়ির ছয় সদস্যকে অচেতন করে তাদের টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।

ঘটনার পরদিন, প্রতিবেশীরা তাদের অচেতন অবস্থা দেখে স্থানীয় কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদকে খবর দেয়। পরে পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছে কাউন্সিলর ও প্রতিবেশীদের সহায়তায় মুমূর্ষু ব্যক্তিদের জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। দুই-তিনদিন পর তাদের জ্ঞান ফিরলে সকলের অচেতন হয়ে থাকার প্রকৃত কারণ জানা যায়। এই ঘটনায় বাড়ির মালিক পঙ্কজ কুমার মন্ডল বাদী হয়ে মানিকগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর, তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে, প্রতারক সাধুবাবাকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার নারায়ণপুর এলাকা গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে বাচ্চু প্রধান ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার হেফাজতে থাকা লুণ্ঠিত মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি বেআইনি হামলার ফলে সাধারণ মানুষ ও বিশ্ব

সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহীর (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট বাসে আগুন ধরিয়ে দেয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ

সিরাজগঞ্জ যুব উন্নয়ন উপপরিচালকের উদাসীনতায় বেকার যুবকরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: ওয়েব সাইটের তথ্য গোপন ও হালনাগাদ না করে বেকার যুবকদের হয়রানি, অসাধুপায় অবলম্বনসহ নানা অনিয়ম ঢাকতে তথ্য বাতায়নে হালনাগাদের অনিহা প্রকাশ করার

বখাটেদের মত চুল রাখলে শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদের শাস্তি দিতে পারেন : মোখতার আহমাদ

বখাটেদের মত চুল রাখলে শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদের শাস্তি দিতে পারেন : প্রফেসর মোখতার আহমাদ প্রফেসর মোখতার আহমাদ তার ফেসবুকে লিখেছেন, ‘বখাটেদের মত চুল রাখলে শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদের

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্লাস্টিক দূষণকে পরাজিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুন মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা