ফিলিস্তিনের পক্ষে মিছিলে জবির দুই শিক্ষার্থী আটক, পুলিশ বলছে-হিজবুত তাহরীর

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডি ৮ নম্বর রোডে মিছিলটি বের করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সাতজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীও রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছ থেকে কিছু প্ল্যাকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আটক দুই জবি শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাজী ঐশ্বর্য এবং ১৬তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী সাকিব।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), জিসানুল হক বলেন, ‘জুমার নামাজ শেষে কিছু ব্যক্তি ফিলিস্তিনে চলমান নির্যাতনের প্রতিবাদে মিছিল বের করতে চাইলে পুলিশ তা প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতজনকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘আমরা খবর পেয়েছি, আমাদের দুই শিক্ষার্থী আজ পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঢেউ উঠেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ মানববন্ধন, বিক্ষোভ ও গণজমায়েতের মাধ্যমে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুড়িগ্রামে ৬ কোটি টাকার সেতু এখন মরণফাঁদ: বিএনপি নেতার বাধায় আটকে আছে সংযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাওয়াইরগ্রাম এলাকায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শেষ হলেও সুফল পাচ্ছে না হাজারো মানুষ। অভিযোগ উঠেছে,

আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুরের ঘটনা

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ১১ দেশের

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১ দেশ বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে। দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে,

এই নির্বাচন সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধানে খুঁজেন কেন- প্রশ্ন শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক: গণভোট সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ/শপথ সংবিধানে খুঁজেন কেন?—এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির

উল্লাপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষের

পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সারজিসের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সভায় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনোক