ফিলিস্তিনি শরণার্থীদের ৬০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল সেনা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান টানা ১১৪তম দিনেও অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত ৬০০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার ফিলিস্তিনি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানী বার্তা সংস্থা ইরনা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিনে ইসরাইলি সামরিক তৎপরতা একটানা চলছে। স্থানীয় পৌরসভার হিসাব অনুযায়ী, শরণার্থী শিবিরের ভেতরে এখন পর্যন্ত প্রায় ৬০০টি বাড়িঘর সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি বাড়িগুলোর অনেকগুলোও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেনিন পৌরসভা আরও জানায়, ইসরাইলি বাহিনীর লাগাতার গুলিবর্ষণ ও সশস্ত্র অভিযান এ শিবিরের বাসিন্দাদের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

জেনিন শরণার্থী শিবিরে এই দীর্ঘমেয়াদি সামরিক অভিযানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি ‘পরিকল্পিত মানবিক সংকট ও গণদমননীতি’ হিসেবে বর্ণনা করেছে।

এদিকে, কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলায় আরও ৮৪ জন নিহত হয়েছেন। উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহজতর করবে এ হামলা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরসহ বেশকিছু স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আরও ১০ জন নিহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত হামলা চালিয়ে ইসরাইল গাজার বেশিরভাগ স্থাপনা ধ্বংস করে দিয়েছে এবং ৯০ শতাংশেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য

লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে সারজিসকে ‘স্টুপিড’ বললেন বাগছাস নেতা

ডেস্ক রিপোর্ট: লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘স্টুপিড’ আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের

গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি’ তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি এই প্রতিপাদ্যে সামনে রেখে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার গুল্টা বাজার

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে

কালিহাতীতে বিএনপির দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া : হামলায় আহত অন্তত ২০

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির পৃথক পৃথক কর্মসূচি বিজয় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে দুই গ্রুপের মধ্যে

চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১৫০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে ৩১ মে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চীনা বিনিয়োগ জোরদারে গুরুত্বপূর্ণ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার নেতৃত্বে ১৫০ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে তিনদিনের