ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

তিনি ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনকে বলেছেন, “আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া।

যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব।” ম্যাক্রোঁ আরও বলেন, “আমি এটি করব। কারণ আমি মনে করি একটি সময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই, যেটিতে যারা ফিলিস্তিনিকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন।

যেটি তাদের অনেকেই করেন না।” এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ‘ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্র নীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে।’ ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে।’

তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্র নীতির বড় পরিবর্তন হবে। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্স ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে দখলদার ইসরায়েল। কারণ তারা দাবি করছে, এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ব। সূত্র: এএফপি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজাগামী ফ্রিডম ফ্লোটিলার নতুন নৌবহর আটক করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন একটি নৌবহরে আক্রমণ চালিয়েছে ইসরাইল । তাদের বেশ কয়েকটি জাহাজকে আটক করা হয়েছে বলে

আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয়

তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কৃষকদের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় খাস জমিতে তরমুজ চাষ করাকে কেন্দ্র করে কৃষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এসময় দুপক্ষের সংঘর্ষে

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

অনলাইন ডেস্ক: মধ্যরাতে বাসায় ঢুকে ভাঙচুর ও মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। সোমবার ডিএমপির

আসামে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে স্থানীয় মুসলিমদের ঘরবাড়ি।শত শত নারী-পুরুষ ও শিশু এখন বাস্তুহীন হয়ে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা