ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।

ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সূত্র-বিবিসি

ফিলিপাইনের ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) সতর্ক করেছে, উপকূলে উচ্চ ঢেউ আছড়ে পড়তে পারে। স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে এবং উপসাগর এবং প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ হতে পারে।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে এবং তা কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে।,

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিভলকস। একই সঙ্গে নৌযান মালিকদের নৌকা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখতে ও যারা ইতোমধ্যে সমুদ্রে অবস্থান করছেন, তাদের উপকূলে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাল থেকে অনলাইনে জামিননামা, এক ক্লিকে চলে যাবে সংশ্লিষ্ট কারাগারে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ

যমুনা নদীর ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বসতবাড়ি ও ফসলি জমি বিলীন, স্থায়ী বাঁধের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা বর্তমানে তীব্র নদী ভাঙনের কবলে রয়েছে। যমুনা নদীর পানি কমতে শুরু করায়, নদীর তীরে বসতবাড়ি, ফসলি জমি এবং শিক্ষা

জগন্নাথের প্রবেশপথে এবার পাকিস্তানের পতাকার পাশে আঁকা হলো ভারতের পতাকা

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পাকিস্তানের পতাকা আঁকার পর তার পাশেই এবার ভারতের পতাকা এঁকেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ভারতের

রাজশাহী বোর্ডে বিদ্যালয় পরিদর্শক হিসেবে শামীম হাসানের পদায়ন-উল্লাপাড়ায় অভিনন্দনের জোয়ার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম

টাঙ্গাইল জেলা এনসিটিএফের কমিটি গঠন সভাপতি তানজীম, সম্পাদক কারন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্ফোর্সের (এনসিটিএফ) কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) টাঙ্গাইল জেলা শিশু একাডেমির হলরুমে উৎসব

দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। এ বৈঠকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের পররাষ্ট্র