ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক ফাল্গুনের শেষভাগে রাজধানী ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর সন্ধ্যার দিকে মেঘের ঘনত্ব বাড়লে এ বৃষ্টি শুরু হয়।

ছুটির দিনে সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের উপস্থিতি ছিল। কখনো কখনো মেঘের ফাঁকে সূর্যের আলো দেখা গেলেও বিকালের দিকে মেঘের বিস্তৃতি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হলে কিছু সময় ঝড়ো হাওয়া বয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার ১৪ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার ১৫ মার্চ রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার ১৬ মার্চ ও মঙ্গলবার ১৭ মার্চ দেশের সব বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পঞ্চম দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। দমকা হাওয়ার বেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেনিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে থানায় আগুন

অনলাইন ডেস্ক; কেনিয়ার পশ্চিমাঞ্চলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চরমে পৌঁছে একটি থানায় আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) হাজার হাজার মানুষ নিহত শিক্ষক আলবার্ট ওজোয়াংয়ের

আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ভুক্তভোগীদের পরিবারের

সিরাজগঞ্জ মালসাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সিরাজগঞ্জ-৩ আসনের টানা চারবারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থানীয় সরকারের স্থায়ী কমিটির সাবেক সভাপতি

রোহিঙ্গাদের জন্য ২০ হাজার টন চাল পাঠিয়েছে দ. কোরিয়া

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টন চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে

স্বামীর কোনো অধিকার নেই স্ত্রীর উপার্জিত অর্থে

স্বামীর ওপর স্ত্রীর অধিকার ও স্ত্রীর ওপর স্বামীর অধিকার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার ভিন্ন একটি বিষয় আলোচনার প্রয়োজন বোধ করছি। বর্তমান সমাজে স্বামী স্ত্রী

রায়গঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে