ফার্মগেটে মেট্রোরেল পিলারের ‘ভারী বস্তু’ পড়ে পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি ‘ভারী ধাতব বস্তু’ মাথায় পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁ থানার ডিউটি অফিসার (এএসআই) মো. হান্নান সমকালকে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে বদলির আদেশ হলেও কর্মস্থলে পরিবেশ কর্মকর্তা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করা হলেও এখনও তিনি কর্মস্থলে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল

খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে

পাকিস্তানে আফগান সন্ত্রাসী হামলা প্রতিহত, নিহত ৩০

অনলাইন ডেস্ক: আফগান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩০ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই

সিরাজগঞ্জে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে বুধবার (২৩জুলাই) বিকেলে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে নানা রহস্য 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা

প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক যুবদল সভাপতির সঙ্গে বিয়ে দিলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত পা বেঁধে নির্যাতনের পর পরকীয়া প্রেমিক যুবদল সভাপতির সঙ্গে জোরপূর্বক বিয়ে দিলেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার (২১ অক্টোবর)