ফারজানা সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

বিনোদন ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন ফারজানা সিঁথি। রাজপথে তার বাঘিনীর মতো গর্জন তাকে পরিচিতি এনে দেয়। এবার সেই সিঁথি ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে সিঁথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয়। সেইসঙ্গে নেটিজেনদেরও উদবুদ্ধ করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১১ মার্চ), রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন সিঁথি। খবরটি সংবাদমাধ্যমকে সিঁথি নিজেই নিশ্চিত করেছেন।’

তিনি বলেন,‘২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবন যাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন।’

এরপর বলেন, ‘লাইভটি তখন দেখিনি। সম্প্রতি নজরে আসে আমার। এ অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন। ফলে বিষয়টি আমার জন্য হুমকিস্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি। সেকারণে গতকাল মঙ্গলবার শেরে বাংলা নগর থানায় গিয়ে মামলা করি।’

বলে রাখা ভালো, সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করেন পুলিশ।

বিষয়টি উল্লেখ করে সিঁথি বলেন, ‘ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।’

সিঁথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। ‘একলা মানুষ’ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বেলকুচি

আ.লীগ নিষিদ্ধে কী কী উপায় আছে সরকারের কাছে, জানালেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হলেন লাভলু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) এ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবার সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক এস,এম আবিদ ইসলাম লাভলু।

বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল

নিজস্ব প্রতিবেদক: কয়েকজন স্থানীয় ব্যক্তির বাধার কারণে বিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের এক যুবক। গত শুক্রবার ওই ঘটনার একটি

সিরাজগঞ্জে ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক