ফাইয়াজের মামলা প্রসঙ্গে আসিফ নজরুল, এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ‘পুলিশ হত্যা মামলায়’ এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে। তার মামলাটি প্রত্যাহার করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মামলার প্রধান দুই আসামি তাদের জবানবন্দি প্রত্যাহার করে নিলে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে আদালতে যেতে হতো না। যেই মামলা তদন্তের মধ্যে থাকে, সেই মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার অধিকার শুধু পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, যদি একটি মামলার চার্জশিট হয়ে যায়, তখন এখানে আইন মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহার করার এখতিয়ার বা সুযোগ থাকে।’

আজ রবিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ফাইয়াজের মামলা এমন একটি মামলা, যেখানে দুইজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। আমি খবর নিয়ে জানলাম, ওনারা যদি ১৬৪ ধারার জবানবন্দিটা প্রত্যাহার না করেন, তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর। এটা সম্পূর্ণ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি (ফাইয়াজ) তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে বলেছি, এটা হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যদি এগোনো হয়, তাহলে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আমি তাকে প্রক্রিয়াটি বুঝিয়ে বলেছি।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় হামলা মাত্র ‘শুরু’, আরও ‘তীব্র’ হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় ফের বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলের বর্বর হামলা। এতে গেছে চার শতাধিক ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি।

নব গঠিত আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

নিয়ত যখন খালিছ, স্বপ্ন তখন হাতের মুঠোয় শ্লোগানকে সামনে রেখে, আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল

বাঁশখালীতে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ২০২১ সালে বসতভিটার সীমানা বিরোধ নিয়ে ঘটে যাওয়া নৃশংসভাবে খুনের শিকার আবদুল খালেক কালু ও মো. সোলতান মাহমুদ টিপু হত্যা

শেষ ৩ নির্বাচনে মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুরো ব্যবস্থাকে ‘দুমড়ে-মুচড়ে’ সবশেষ তিনটি সংসদ নির্বাচনে ‘কাগুজে রায়’ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আমরা ভোট ডাকাতির কথা

ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে এসে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এ- সংক্রান্ত সিসিটিভির ভিডিও প্রকাশিত হয়েছে। এ

পাকিস্তানে বর্ষায় মৃত্যু ১৮০ ছাড়াল, একদিনেই প্রাণহানি ৬৩

অনলাইন ডেস্ক: পাকিস্তানে মৌসুমী বৃষ্টিপাতে প্রাণহানি বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় শুধু পাঞ্জাব প্রদেশেই ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন এবং আহত হয়েছেন